মুক্তি পেতে যাচ্ছেন সঞ্জয় দত্ত

Sanjay_bdpডেস্ক রিপোর্ট:  বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত অবশেষে একজন স্বাধীন মানুষ হিসেবে চলাফেরা করতে পারবেন। ভারতের মুম্বাইয়ের আদালত আগামী ফেব্রুয়ারির ২৭ তারিখে মুম্বাই জঙ্গি হামলার মামলা থেকে তাকে চিরদিনের জন্য রেহাই দেবে বলে জানা গেছে।

১৯৯৩ সালে মুম্বাই হামলার সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আদালতের রায়ে ৫ বছরের জেল হয় সঞ্জয় দত্তের। এর মধ্যে ৩ বছরের সাজা ভোগ করে গত বছরই সাময়িকভাবে ছাড়া পান তিনি। এবার এই মামলা থেকে পুরোপুরি মুক্তি পেতে যাচ্ছেন তিনি।

জানা যায়, ২৯ জানুয়ারি থেকেই নাকি নিজের নতুন সিনেমার শুটিংয়ের কাজ শুরু করবেন সঞ্জয়। উমঙ্গ কুমারের ‘ভুমি’ চলচ্চিত্রে তাকে দেখা যাবে একজন বাবার ভূমিকায়। সঞ্জয়-এর মেয়ের চরিত্রে থাকবেন ‘শিভায়ে’ সিনেমায় অভিনয় করা সায়েসা সাইগলকে।

 

 

মিতু/বিবি নিউজ/৯৮০

Related posts

Leave a Comment