ডেস্ক রিপোর্ট : সাভারে বিভিন্ন বাসা বাড়িতে প্রভাবশালীদের দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে সাভার সদর ইউনিয়নের দক্ষিণ কলমা এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী আবিবির নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ জন শ্রমিকের একটি দল অংশ নেয়। এলাকাবাসী জানায়, গত কয়েক মাস আগে সাভারের দক্ষিণ কলমা এলাকায় ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালী ব্যক্তিরা। দুপুরে সাভার তিতাস গ্যাস…
Read MoreDay: January 19, 2017
ছয় দিনের কন্যা শিশুকে গলা টিপে হত্যা করেছে মা
ডেস্ক রিপোর্ট: সাভারে ছয় দিনের এক কন্যা শিশুকে গলা টিপে হত্যা করেছে মা। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় গত ছয়দিন আগে ব্যাংক কলোনী এলাকার গৌরাঙ্গা দাসের স্ত্রী অঞ্জনা একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে পারিবারিক কলহ নিয়ে আজ সকালে ওই নারীর সাথে তার স্বামীর প্রচন্ড ঝগড়া হয়। পরে দুপুরে নিজ ভাড়া বাড়িতে ওই কন্যা সন্তানকে তার মা গলা টিপে হত্যা করে। খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা ওই শিশুর লাশ উদ্ধার করেছে। ওই দম্পতির আরও তিনটি মেয়ে সন্তান রয়েছে। এলাকাবাসীর ধারনা অভাবের তারনায়…
Read More‘৭ খুনের রায় অপরাধীদের জন্য কঠোর সতর্কবার্তা’
ডেস্ক রিপোর্ট: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের নাম্বার ওয়ান ব্যক্তির সাথে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির সাথে ইসি গঠন নিয়ে আলোচনা হওয়ার তাদের দ্বিতীয়বার আলোচনার কোন সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের বিষয়টি হল রাষ্ট্রপতির এখতিয়ার। এখানে প্রধানমন্ত্রীরও কোন ভূমিকা নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিমপাশে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পাইলিংক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের…
Read Moreপ্রধানমন্ত্রীকে প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন
ডেস্ক রিপোর্ট: সুইজারল্যান্ড সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে মঙ্গলবার সুইজারল্যান্ডের বিভিন্ন শহর এবং এর পার্শ্ববর্তী দেশগুলোর প্রবাসী বাংলাদেশিরা সিল ভেরেত্তা পার্ক হোটেলের সামনে সমবেত হয়। সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলে থাকবেন। তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে তার অংশগ্রহণের সাফল্য কামনা করে বিভিন্ন স্লোগান দেন।আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, প্রধানমন্ত্রীর এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের ফলে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। প্রবাসীরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ…
Read Moreসাভারে ভোররাতে বাসে ডাকাতি, আহত ১০
ডেস্ক রিপোর্ট: সাভারে রজনীগন্ধ নামে একটি যাত্রীবাহি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৪টার দিকে ওই বাসটিতে ২ ঘণ্টাব্যাপি এই ডাকাতি চলে। এসময় ডাকাতদের হামলায় হেলপার ও চালকসহ বাসের ১০ জন আহত হয়েছেন। আহতদের সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসের আহত কয়েকজন যাত্রী জানান, ভোর ৪টার দিকে হঠাৎ করে বাসের মধ্যে যাত্রীবেশে থাকা একদল ডাকাত হেলপার ও চালককে ধরে বাসের পেছনের দিকে নিয়ে বেঁধে রাখে এবং তাদের একজন বাস চালায়। এসময় যাত্রীরা প্রতিবাদ করলে শুরু হয় নির্যাতন। এরপর বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সেটসহ প্রায়…
Read Moreসাংবাদিক নাজমুলকে মুক্তি না দিলে রবিবার সারাদেশে বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট: আগামী শনিবারের মধ্যে সাংবাদিক নাজমুল হুদার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি না দিলে পরদিন রবিবার দেশের প্রতিটি জেলায় ও থানায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পালন করা হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কর্মসূচির ঘোষণা দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ। সরকারের কাছে সাংবাদিক নাজমুলের মুক্তির দাবি জানিয়েছে তিনি বলেন, তথ্যমন্ত্রী আপনি চুপ থাকবেন না। আপনি সোচ্চার হোন, পদক্ষেপ নিন। সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনার কাছে এটাই আমাদের অনুরোধ। বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ইউনিটির উদ্যোগে আয়োজিত…
Read Moreএবারও ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ প্রিয়াঙ্কার
ডেস্ক রিপোর্ট: মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের জন্য গত বছর দক্ষিণ এশিয়ার প্রথম অভিনেত্রী হিসেবে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ বছরও এই পুরস্কারটির জন্য সেরা অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়েছে। ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড ২০১৭’র জন্য প্রিয়াঙ্কার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ইলেন পোম্পেও, কেরি ওয়াশিংটন, তারাজি পি. হেনসন, ভায়োলা দাবিসের মতো জনপ্রিয় টিভি অভিনেত্রীরা। কিন্তু সবাইকে পেছনে ফেলে পরপর দুই বার ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জেতার রেকর্ড গড়লেন প্রিয়াঙ্কা। শুধু পুরস্কার মঞ্চই নয়, পিপলস চয়েস অ্যাওয়ার্ডের ৪৩ তম আসরের রেড কার্পেটেও সরব ছিলেন প্রিয়াঙ্কা। এদিন তার পরা…
Read Moreবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, আহত ২২
ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ২২ যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিলন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী বাস শিলন্দা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসের ২২ যাত্রী আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসাপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, আহত ২২ জনের মধ্যে ১৭ জন হাসপাতালে…
Read Moreস্বামীকে খুন করে থানায় স্ত্রী!
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মধ্য বাড্ডার আদর্শনগর এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামী ফজল শেখকে (৫০) খুন করে থানায় গিয়ে হাজির হয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জলিল। ঘাতক স্ত্রী চন্দন বাহারের বরাত দিয়ে তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে বড় স্ত্রী চন্দন বাহার সকালে ঘুমন্ত অবস্থায় তার স্বামী ফজলের মাথায় পাটার শিল দিয়ে মাথায় আঘাত করেন এবং লিঙ্গ কর্তন করেন। এরপর সোজা থানায় এসে পুলিশকে ঘটনার বর্ণনা দেন। পরে পুলিশ তার বাসায় গিয়ে ফজলকে অচেতন অবস্থায় উদ্ধার করে…
Read Moreরাজধানীতে ‘মানবপাচার চক্রের’ ১৫ সদস্য গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘আন্তর্জাতিক মানবপাচার ও জিম্মিকারী চক্রের’ ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি বার্তায়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, ওই ১৫ জনের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসার ফটোকপি ও অর্থ জব্দ করা হয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করা…
Read More