ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘আন্তর্জাতিক মানবপাচার ও জিম্মিকারী চক্রের’ ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।
সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি বার্তায়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, ওই ১৫ জনের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসার ফটোকপি ও অর্থ জব্দ করা হয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করা হবে।
মিতু/বিবি নিউজ/১১২৭
