১৬ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচনের চিন্তাভাবনা করেন।
গণঅধিকার পরিষদ শ্রীপুর শাখার আয়োজনে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে গণতন্ত্র ন্যায় বিচার জাতীয় স্বার্থ গণঅভ্যূত্থানে নিহতদের বিনম্র শ্রদ্ধা আহতদের প্রতি সমবেদনা পথসভায় অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার আহবায়ক পাঠান আজাহারের সভাপতিত্বে মনির মোল্লার সঞ্চালনায় ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, ছাত্রজনতার আন্দোলনের ফল ভোগ করতে যাঁরা বিভিন্ন ভাবে বিচারপতি ডিসি এসপি নিয়োগ দিতে প্রতিযোগিতায় নেমেছেন, আপনারা কিন্তু গণহত্যাকারীদের ঠেকাতে পারছেন না। আমাদের জীবন থাকতে গণহত্যাকারী আওয়ামিলীগকে এ দেশের রাজনীতিতে ঠাঁই দেয়া হবে না। আওয়ামীলীগকে পূণরায় প্রতিষ্ঠার জন্য ভারতসহ বেশকিছু দেশ উঠেপড়ে লেগেছে। আওয়ামীলীগ নেতা সাবের হোসেন চৌধুরীকে মুক্ত করার জন্য এমন একটি যড়যন্ত্র কাজ করছে। অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। শুধুমাত্র একটি নির্বাচনের জন্য দেশের জনগণ আপনাদের ক্ষমতায় বসায় নাই। আপনাদের জনপ্রত্যাশা পূরণের জন্য জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ গণঅধিকার পরিষদের জেলা ও উপজেলার নেতাকর্মীগণ।
