
সাভার,৩ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভারে করোনা ভাইরাস রোধে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকালে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাবুর নিজস্ব অর্থায়নে প্রায় কয়েক’শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,আলুসহ নিত্যাপ্রয়োজনীয় পণ্য।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
