নারায়ণগঞ্জে হাসপাতালের কর্মকর্তা, নার্সসহ করোনায় আক্রান্ত ১২

১৫ এপ্রিল ,২০২০(বিবিনিউজ): নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ও নার্সসহ ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শহরের খানপুর এলাকার এই হাসপাতালটি করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য নির্ধারিত। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, ৩০০ শয্যা হাসপাতালের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ও নার্সসহ ১২ জনের নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছিল। পরীক্ষায় তাঁদের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। করোনাভাইরাস শনাক্ত হওয়া ১২ জনকে হাসপাতালেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। এ নিয়ে এই হাসপাতালের তিন চিকিৎসকসহ মোট ১৫…

Read More

খেটে খাওয়া মানুষের দুঃসময়, আমি বুঝতে পারি

১৫ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষকে বাঁচাতে হবে, সুরক্ষিত করতে হবে, পরিবারকে সুরক্ষা করতে হবে। এ জন্যই বাইরের লোকের সঙ্গে না মেশা, জনসমাগম যেখানে–সেখানে না যাওয়ার মাধ্যমে নিজেকে সুরক্ষিত করার পাশাপাশি অন্যকেও সুরক্ষিত করতে হবে। সেই দায়িত্ব সবাইকে পালন করতে হবে। শেখ হাসিনা বলেন, ‘যদিও খেটে খাওয়া দিনমজুর শ্রেণির এবং ছোট ব্যবসায়ীদের কষ্ট হচ্ছে, তাঁদের জন্য সময়টা খুব দুঃসময়, সেটা আমি বুঝতে পারি।’ শেখ হাসিনা আজ বুধবার সকালে তাঁর ত্রাণ ও তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তিবিশেষের অনুদান গ্রহণকালে প্রদত্ত ভাষণে এ কথা বলেন।প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের…

Read More

২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ ২১৯ জনের করোনা শনাক্ত

১৫ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ২১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১। এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন ৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ ও অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক…

Read More

সাভারে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছে শ্রমিকরা

সাভার প্রতিনিধি,১৫ এপ্রিল,২০২০(বিবিনিউজ):সাভারে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছ। বিক্ষোব্ধ শ্রমিকরা এসময় কারখানার সামনে অবস্থান নিয়ে ভাংচুর করে। আজ বুধবার সকালে সাভার পৌর এলাকার ভাগলপুরে বেঙ্গল ফাইন সিরামিকস কারখানায় শ্রমিক অসন্তোষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রতিষ্ঠানটির বিক্ষুদ্ধ শ্রমিকরা জানায়, গেলো ফেব্রুয়ারী ও মার্চ, এপ্রিল মাসসহ তিন মাসের বেতন বকেয়া রয়েছে শ্রমিকদের। কারখানা কতৃপক্ষ বকেয়া বেতন দেই দিচ্ছি বলে টালবাহানা করতে থাকে। এরইমধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই করোনা ভাইরাসের কারনে কারখানা বন্ধ করে দেয় কতৃপক্ষ। এ অবস্থায় বাধ্য হয়েই রাস্তায় নেমে এসেছে তারা।…

Read More

সাভারে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের সভাপতি এমদাদুল নিহত

সাভার,১৫ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভারে মাটি ভর্তি ট্রাক চাপায় তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক নিহত হয়েছেন (৫৫)। বুধবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক রাজফুলবাড়িয়া এলাকার মব্বত আলীর ছেলে। পুলিশ জানায় দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাড়ি থেকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় আসছিলেন এমদাদুল হক। এসময় তাকে বহন কারী ইজিবাইকটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে পৌছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি মাটি ভর্তি ট্রাক ইজিবাইককে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই এমদাদুল হক নিহত হয়…

Read More