
সাভার প্রতিনিধি,১৫ এপ্রিল,২০২০(বিবিনিউজ):সাভারে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছ। বিক্ষোব্ধ শ্রমিকরা এসময় কারখানার সামনে অবস্থান নিয়ে ভাংচুর করে।
আজ বুধবার সকালে সাভার পৌর এলাকার ভাগলপুরে বেঙ্গল ফাইন সিরামিকস কারখানায় শ্রমিক অসন্তোষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রতিষ্ঠানটির বিক্ষুদ্ধ শ্রমিকরা জানায়, গেলো ফেব্রুয়ারী ও মার্চ, এপ্রিল মাসসহ তিন মাসের বেতন বকেয়া রয়েছে শ্রমিকদের। কারখানা কতৃপক্ষ বকেয়া বেতন দেই দিচ্ছি বলে টালবাহানা করতে থাকে।
এরইমধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই করোনা ভাইরাসের কারনে কারখানা বন্ধ করে দেয় কতৃপক্ষ। এ অবস্থায় বাধ্য হয়েই রাস্তায় নেমে এসেছে তারা। এসময় তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। এসময় কারখানার সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে কারখানার সামনে থেকে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিত স্বাভাবিক হয়।
শ্রমিকরা এসময় দ্রুত বকয়া বেতন পরিশোধের দাবী জানিয়ে বলেন অন্যথায় আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে তারা।
অন্যদিকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় বেশ কয়েটি পোশাক কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।
