২৯ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও বলছে, করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে অব্যাহতভাবে কর্মঘণ্টা কমে যাওয়ায় প্রায় ১৬০ কোটি মানুষ জীবিকা হারানোর ঝুঁকিতে আছে, যা মোট কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় অর্ধেক। আজ বুধবার কোভিড-১৯ নিয়ে আইএলওর তাদের পর্যবেক্ষণ নিয়ে তৃতীয় সংস্করণ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে ২০২০ সালের প্রথম প্রান্তিকে যে পরিমাণ কর্মঘণ্টা কমেছে, তা আগে যা ধারণা করা হচ্ছিল তার চেয়েও অনেক বেশি। গত বছরের শেষ প্রান্তিকের (প্রাক-সংক্রমণের সময়) চেয়ে সাড়ে ১০ শতাংশ অবনতি আশঙ্কা করা হচ্ছে, যা প্রায় সাড়ে ৩০ কোটি পূর্ণকালীন কর্মসংস্থানের (সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ ধরে) সমান। পূর্ববর্তী…
Read MoreDay: April 29, 2020
এ কোন ধরনের ধান কাটা
২৯ এপ্রিল,২০২০(বিবিনিউজ):টাঙ্গাইলে কৃষকের কাঁচা ধান কেটে বিতর্ক তৈরি করেছেন সংসদ সদস্য ছোট মণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ধান কাটার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ছবিতে দেখা যায়, কাঁচা ধান দলবল নিয়ে কাটছেন এমপি। ছবি তোলার সময় অসহায়ের মতো সবকিছু তাকিয়ে দেখছেন জমির মালিক কৃষক। এভাবে এমপিকে কাঁচা ধান কাটতে দেখে অনেকে সমালোচনা করে লিখেছেন, কৃষকের ক্ষতিপূরণ এখন কে দেবে। জানা গেছে, ছাত্রলীগের ধান কাটা কর্মসূচি প্রশংসিত হওয়ার কারণে কিছু এমপি ও আওয়ামী লীগের নেতা-নেত্রী রাস্তার পাশে গাড়ি থামিয়ে দলবল নিয়ে বিভিন্ন ধান খেতে গিয়ে ছবি তুলে সামাজিক…
Read Moreসাংবাদিক, চিকিৎসকসহ ২৪ ঘণ্টায় ১১ জন করোনায় আক্রান্ত যশোরে
২৯ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):যশোরে একজন সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের সাতজনসহ ২৪ ঘণ্টায় নতুন ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা এখন ৫৫। এর মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীই ২৫ জন। বুধবার দুপুরে যশোরের সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। ওই পত্রিকার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘কয়েকদিন আগে হৃদযন্ত্রের প্রদাহ নিয়ে ওই সাংবাদিক হাসপাতালে যান। চিকিৎসকেরা উপসর্গ দেখে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তির সিদ্ধান্ত নেন। পরে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।’ ওই কর্মকর্তা আরও বলেন, ’১৩ দিন ধরে ওই সাংবাদিক অফিসের বাইরে আছেন। এর মধ্যে…
Read Moreআক্রান্ত শুনেই মুঠোফোন বন্ধ, খুঁজছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ
২৯ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):আইসোলেশনে নেওয়ার আগেই বগুড়ায় করোনা ‘পজিটিভ’ এক ব্যক্তি মুঠোফোন বন্ধ করে লাপাত্তা হয়েছেন। জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হন্যে হয়ে খুঁজছেন তাঁকে। তবে আজ বুধবার দুপুর পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। তাঁর দেওয়া ঠিকানা ভুয়া। আবার মুঠোফোনও বন্ধ। ফলে ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন (সঙ্গনিরোধ) করা সম্ভব হয়নি। আক্রান্ত ব্যক্তির বাড়িও ‘লকডাউন’ (অবরুদ্ধ) করা যায়নি। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মাত্র একটি পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ আসে।…
Read Moreদেশে ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৬৪১,মৃত্যু ৮
২৯ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় নতুন ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১০৩ জন। গত ২৪ ঘন্টায় ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৬৩ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। গতকালের চেয়ে আজ আক্রান্ত ৯২ জন বেশি। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫৪৯ জন। গতকালের চেয়ে আজ ১৪ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ১১ জন…
Read More