দলীয় নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে তাঁর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ মঙ্গলবার বিকেলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মোবাইলে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে আওয়ামী লীগ সভাপতি বাংলা নববর্ষেও শুভেচ্ছা বিনিময় করেন। আজ বিকেলে হঠাৎ প্রধানমন্ত্রী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভাইয়ের মোবাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন এবং উপস্থিত সবার সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।’ এ সময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের স্বাস্থ্য…

Read More

করোনাভাইরাস করোনা ঠেকাতে এক বছর লকডাউন! ভাবছে ব্রিটিশ প্রশাসন

১৪ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ):২২ হাজার পেরিয়ে কিছুটা গতি কমেছে আমেরিকার মৃত্যু মিছিলের। স্পেনও দাবি করেছে, দৈনিক মৃতের সংখ্যা এখন কিছুটা কম। একই কথা জানাচ্ছে ইতালি, ফ্রান্সও। যার জন্য ইউরোপের কম ক্ষতিগ্রস্ত দেশগুলি গৃহবন্দি থাকার নির্দেশিকা শিথিল করার কথা ভাবছে। একমাত্র যে ব্রিটেন এত দিন বাসিন্দাদের গৃহবন্দি করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছিল না, তারাই এখন দেশ এক বছর তালাবন্ধ করার কথা ভাবছে। প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর বিশেষ বৈঠকে মিলেছে এমনই ইঙ্গিত। পৃথিবীজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা এখন ১৮ লাখের উপরে। মৃত্যু ১ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। ইউরোপে সবচেয়ে ভয়াবহ…

Read More

ক্রিকেটাররা ঘরে পালন করছেন নববর্ষ

১৪ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):বাঙালির অন্যতম বৃহৎ উৎসব আজ, অথচ কী সুনসান নীরবতা চারদিকে। যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সবাইকে, এই নীরবতাই বরং প্রত্যাশিত মনে হচ্ছে সবার। সময়ের দাবি মেনে সবার মতো ক্রিকেটাররাও ঘরে চুপচাপ পালন করছেন বাংলা নববর্ষ। সকালে যখন মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা হলো, তিনি তখন ব্যস্ত তাঁর পোষা কবুতর নিয়ে। কবুতর-পর্ব শেষ হয়তো কিছুক্ষণ ফিটনেস নিয়ে কাজ করবেন। সুযোগ থাকলে বাড়ির উঠোনেই একটু হাত ঘোরাবেন, এভাবেই কাটবে বাঁহাতি পেসারের বাংলা বছরের প্রথম দিনটা। তবে পয়লা বৈশাখের চেয়ে মোস্তাফিজ বেশি ভাবছেন দেশের করোনা পরিস্থিতি নিয়ে, ‘পয়লা বৈশাখে খুব হইচই…

Read More

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২০৯ , মৃত্যু ৭ জন

১৪ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসে দেশে ২৪ ঘন্টায় আরও ২০৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১২। এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Read More

সাভারে এক চিকিৎসকসহ ঢাকা জেলায় ২০ জন করোনায় আক্রান্ত এবং আইসোলেশনে ২৮৭ জন

ষ্টাফ রিপোর্টার ,১৪ এপ্রিল ২০২০ (বিবিনিউজ):ঢাকার সাভারে এই প্রথম একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা। করোনায় আক্রান্ত ওই চিকিৎসকের নাম মাসুদ উদ সামাদ। সাভারে এক চিকিৎসকসহ জেলায় ২০জন করোনায় আক্রান্ত এবং আইসোলেশনে ২৪৭ জন। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা জানান সাভার থেকে মোট ৪১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল আইইডিসিআরে। তার মধ্যে ৪০ জনের নেগেটিভ আসে। বাকি জরুরী ভিাগের ডাত্তার মাসুদ উস সামাদ এর পজেটিভ পাওয়া যায়।…

Read More