সাভারে এক চিকিৎসকসহ ঢাকা জেলায় ২০ জন করোনায় আক্রান্ত এবং আইসোলেশনে ২৮৭ জন

ষ্টাফ রিপোর্টার ,১৪ এপ্রিল ২০২০ (বিবিনিউজ):ঢাকার সাভারে এই প্রথম একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা। করোনায় আক্রান্ত ওই চিকিৎসকের নাম মাসুদ উদ সামাদ।
সাভারে এক চিকিৎসকসহ জেলায় ২০জন করোনায় আক্রান্ত এবং আইসোলেশনে ২৪৭ জন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা জানান সাভার থেকে মোট ৪১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল আইইডিসিআরে। তার মধ্যে ৪০ জনের নেগেটিভ আসে। বাকি জরুরী ভিাগের ডাত্তার মাসুদ উস সামাদ এর পজেটিভ পাওয়া যায়।

তিনি আরও জানান ওই চিকিৎসক রাজধানীর শ্যামলী এলাকা থেকে প্রতিদিন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জরুরী বিভাগে রোগীদের চিকিৎসা সেবা দিতেন। করোনা আক্রান্ত হওয়ার পরে আজ তাকে চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদাসহ ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী আইসোলেশনে রয়েছেন। এঘটনায় হাসপাতালের ডাক্তার নার্স ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। উপজেলা প্রশাসন সবাইকে বাড়িতে থাকার আহবান জানিয়েছেন।
এ ঘটনার পরেও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। এদিকে সাভার উপজেলা লক ডাউন ঘোষনা করা হলেও বিভিন্ন এলকায় মানুষ অবাধে চলাফেরা করছেন লক ডাউন মানছে না অনেকেই।
সরকারী ভাবে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাতের আধারে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন,ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বাড়ি বাড়ি গেয়ে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।লক ডাউন অমান্য করে কেউ বাড়ির বাহিরে অযথা ঘোড়াফেরা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন। সাভারে ঢোকার সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা চৌকি মাঠে কাজ করছে তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।সাথে রয়েছে আইন শৃংখলা বাহিনীর পুলিশ ,র‌্যাব ও সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা।
এদিকে ঢাকা জেলার সিভিল সার্জন ডাক্তার আবু হোসেন মোঃ মাইনুল আহসান কন্ট্রোল রুমের বরাদ দিয়ে জানন, সাভারে বর্তমানে হোম কোয়ারেন্টিনে ১৬১ জন ,ছাড়পত্র নিয়েছে ১৫৫ জন,আইসোলেশনে ৪১জন এবং প্রথম শনাক্ত এক ডাক্তার । ধামরাইয়ে বর্তমানে হোম কোয়ারেন্টিনে ৭৩ জন,ছাড়পত্র নিয়েছে ৪ জন,আইসোলেশনে ১জন । কেরানীগঞ্জে বর্তমানে হোম কোয়ারেন্টিনে ৮২ জন ,ছাড়পত্র নিয়েছে ১০৩ জন,আইসোলেশনে নেই তবে শনাক্ত ১৯ জন । নবাবগঞ্জে বর্তমানে হোম কোয়ারেন্টি নেই ,ছাড়পত্র নিয়েছে ১৫৫ জন,আইসোলেশনে ২ জন । দোহারে বর্তমানে হোম কোয়ারেন্টিনে ৮৮ জন ,ছাড়পত্র নিয়েছে ১৪৫ জন,আইসোলেমনে নেই , কামরাঙ্গীরচরে এক জন শনাক্ত হয়েছে। সুত্রঃ সাভার প্রতিনিধি ।

Related posts

Leave a Comment