২৩ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় ফ্ল্যাট বাড়ির দ্বিতীয় তলায় মাসহ একই পরিবারের চারজনের গলাকাটা লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় ঘরের ভেতরে লাশ থাকার তথ্য পান স্বজনেরা। পরে বিকেল পাঁচটায় পুলিশ ও স্থানীয় সাংসদ ইকবাল হাসেন সেখানে যান। ওই চারজন হলেন স্মৃতি আক্তার ফাতেমা (৪০), তাঁর মেয়ে নূরা আক্তার (১৫), শাওরিন আক্তার (১২) ও ছেলে ফাদিল (৫)। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও স্বজনদের কাছ থেকে জানা যায়, স্মৃতি আক্তার পার্শ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার গোড়াবাড়ি গ্রামের মো. কাজলের স্ত্রী। কাজল প্রায় ২০ বছর ধরে মালয়েশিয়াপ্রবাসী।…
Read MoreDay: April 23, 2020
ছুটিতে ১৮ মন্ত্রণালয়ের অফিস খোলা
২৩ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):দেশের জেলা উপজেলাসহ সরকারের ১৮টি মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থা ও বিভাগগুলো সাধারণ ছুটিকালীন সময়ে সীমিত আকারে খোলা রাখা যাবে।আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব সরকারি অফিসের কর্মকর্তারা এই সময়ে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। যেসব অফিস খোলা থাকবে সেগুলো হলো- প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয়…
Read Moreসাভারের আশুলিয়ায় কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
সাভার, ২৩ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় সাত শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে আশুলিয়া কলেজ মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে কর্মহীনদের এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণে এসময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Read More২৪ ঘন্টায় নতুন করে ৪১৪ জন আক্রান্ত, সুস্থ ১৬
২৩ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় ১৬ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি গেছেন ১০৮ জন। বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ৪ হাজার ১৮৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪১৪ জন আক্রান্ত হয়েছেন। গতকালের চেয়ে আজ আক্রান্ত বেড়েছে ২৪ জন। গতকাল আক্রান্ত হয়েছিল ৩৯০ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। অধিদপ্তর…
Read More