বিএনপি বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে : সেতুমন্ত্রী

২৪ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে। আজ শুক্রবার দুপুরে তার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। করোনাভাইরাস মোকাবেলায় বিএনপি’র জাতীয় টাক্সফোর্স গঠনের প্রস্তাব নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের কোনও দেশে এ ধরনের টাস্কফোর্স গঠনের নজির নেই। জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি আহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে। করোনাভাইরাস মোকাবেলায় কেউ ভালো পরামর্শ দিলে সরকার তা সানন্দে গ্রহণ করবে।’ বিএনপি’র…

Read More

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫০০ ছাড়াল

২৪ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। তবে এই সময়ে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫০৩ জন। এর মধ্য দিয়ে দেশে প্রথমবার ২৪ ঘণ্টায় ৫০০ ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং ‘দৈনিক সংবাদ বুলেটিনে’ এসব তথ্য জানানো হয়। পবিত্র রমজানে তারাবিহর নামাজ আদায়ের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো…

Read More

আশুলিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সাভার,২৪ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন মন্ডল। শুক্রবার সকালে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় নিরাপদ দুরত্ব বজায় রেখে প্রায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সেই সাথে সেখানে মানবতর সবজি বাজার করা হয়েছে। যতদিন দেশে লক ডাউন রয়েছে ততদিন এই মানবতার সবজি বাজার থাকবে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো টমেটো,আলু,ছোলা,ডাটা শাকসহ কাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্য।

Read More

করোনায় সাভারে পর্যটন ব্যবসায় ধস

সাভার,২৪ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সাভারে পর্যটন ব্যবসায় ধস নেমেছে। বিভিন্ন পার্কে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে অনিশচয়তা দেখা দিয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। জানা যায় সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে থিম পার্ক ফ্যান্টাসি কিংডম,নন্দন পার্কসহ ছোট বড় মিলিয়ে পার্ক রয়েছে বিশটির ও বেশী। এসব পার্কে কাজ করতো প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। বছরের এই সময়টা পার্কে বনভোজনসহ দশনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যেত। কিন্ত কালের খেলায় করোনা ভাইরাসের কারণে এসব পার্কে দশনার্থী প্রবেশ বন্ধ রয়েছে আর তাতে অনিশচয়তা দেখা দিয়েছে পার্ক গুলোর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে।…

Read More

সাভারে করোনায় চুল বিক্রির গুজবে দুই সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক,২৪ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভারে চুল বিক্রির ঘটনাকে পুঁজি করে অতিরঞ্জিত গুজব ছড়ানোর অভিযোগে সাভার মডেল থানায় তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অভিযুক্তরা হচ্ছেন, সাভার সিটি সেন্টারের পরিচালক ও ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান অভি, সেফ সাভার ফেসবুক আইডির এডমিন রাজিব মাহমুদ ও নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওমর ফারুক। এদিকে একাধিক গোয়েন্দা সংস্থার নজদারীতে রয়েছেন অনেক ফেসবুক আইডির এডমিন। যারা সাথীর মাথার চুল বিক্রির ঘটনাকে বিক্রিত করে অনলাইনে উস্কানীমূলক প্রচার করেছেন তাদের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদের সাথে সরকার বিরোধী কোন যোগসূত্র রয়েছে কিনা তা ষ্পষ্ট…

Read More

রানাপ্লাজায় সীমিত আকারে শ্রদ্ধা নিবেদন

ষ্টাফ রিপোর্টার,২৪ এপ্রিল২০২০(বিবিনিউজ):সাভারে বহুল আলোচিত ধ্বসে পড়া রানা প্লাজার সাত বছর পূর্তি আজ। ২০১৩ সালের এই দিনে সকাল প্রায় নয়টার দিকে রানাপ্লাজার নয়তলা ভবন ধ্বসে নিহত হন ১১৭৫ জন শ্রমিক। এই ট্রাজেডিতে প্রায় আড়াই হাজার আহত শ্রমিক আজও সেই ভয়াল দিনের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আজ সরকারী ও বিভিন্ন বেসরকারী শ্রমিক সংগঠন, নিহত শ্রমিকদের পরিবারের সদস্য এবং আহত শ্রমিকেরা রানাপ্লাজার অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তবে, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সব আয়োজই ছিল সীমিত। আসেনি অন্যান্য বছরের মত দেশী-বিদেশী দর্শনাথী, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের…

Read More