করোনায় সাভারে পর্যটন ব্যবসায় ধস

সাভার,২৪ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সাভারে পর্যটন ব্যবসায় ধস নেমেছে। বিভিন্ন পার্কে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে অনিশচয়তা দেখা দিয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেকে।
জানা যায় সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে থিম পার্ক ফ্যান্টাসি কিংডম,নন্দন পার্কসহ ছোট বড় মিলিয়ে পার্ক রয়েছে বিশটির ও বেশী। এসব পার্কে কাজ করতো প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। বছরের এই সময়টা পার্কে বনভোজনসহ দশনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যেত। কিন্ত কালের খেলায় করোনা ভাইরাসের কারণে এসব পার্কে দশনার্থী প্রবেশ বন্ধ রয়েছে আর তাতে অনিশচয়তা দেখা দিয়েছে পার্ক গুলোর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে। এছাড়া পার্ক গুলোর পাশাপাশি বন্ধ রয়েছে কমিউনিটি সেন্টারে বিবাহ ও বৌ ভাতের অনুষ্ঠান। আর কমিউনিটি সেন্টারের ভাড়ার টাকায় যাদের সংসার চলতো এখন তা বন্ধ থাকায় কমিউনিটি সেন্টারের মালিকদের মাঝেও দেখা দিয়েছে চরম দুর্ভিক্ষ।
এদিকে যেখানে গ্রীষ্মকাল ও বর্ষাকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রতিদিন লক্ষ মানুষের উপচে পড়া ভীড় লক্ষ করা যেত সেখানে প্রবেশ বন্ধ রয়েছে আর জনশূণ্য হয়ে পড়েছে গোটা স্মৃতিসৌধ এলাকা।
ফ্যান্টাসি কিংডম কতৃপক্ষ জানায় করোনা ভাইরাসের কারণে পার্কে দশনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে প্রায় একমাস ধরে এমন অবস্থায় তাদের মাঝে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পরিশোধ নিয়ে চরম অনিশচয়তা দেখা দিয়েছে এমন অবস্থায় সরকারী ভাবে তাদের দিকে নজর না দিলে পর্যটন ব্যবসা লোকসানের মুখে পড়বে আর বিনোদন প্রেমীরা হারাবে তাদের বিনোদনের স্থান।

Related posts

Leave a Comment