২৭ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনার পাশাপাশি সারাবিশ্ব এখন ভুগছে এই ভাইরাসের আতঙ্কে। তবে আর বেশিদিন নয়, দ্রুত অবসান ঘটতে যাচ্ছে এই মহামারির। সিঙ্গাপুরের একদল গবেষক এমনটাই দাবি করেছে। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) গবেষকরা জানান, আর কিছুদিন পরেই করোনা মহামারির প্রকোপ কমে যাবে। আক্রান্ত দেশগুলো শিগগিরই মুক্তি পাবে। এসইউটিডি দাবি করেছে, এসআইআর (ংঁংপবঢ়ঃরনষব-রহভবপঃবফ-ৎবপড়াবৎবফ) মডেল অনুযায়ী, করোনা ভাইরাসের প্রকোপ কমার প্রমাণ মিলছে। আয়ু শেষ হয়ে আসছে এই প্রাণঘাতী ভাইরাসটির। বিভিন্ন দেশে করোনা সংক্রমণের সময় এবং ভাইরাসটির জীবনচক্রের মেয়াদ সম্পর্কে বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছেছে তারা। এসইউটিডি দাবি করেছে,…
Read MoreDay: April 27, 2020
মানিকগঞ্জে চিকিৎসকসহ করোনা আক্রান্ত ১৫
২৭ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):মানিকগঞ্জে ১ নারী চিকিৎসকসহ আরও ৩ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫তে। আজ সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ। ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ বলেন, আক্রান্তদের মধ্যে ১জন নারী চিকিৎসক। তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। অন্য দুজন একই পরিবারের।তাদের বাড়ি মানিকগঞ্জ জেলা শহরের দাশড়া এলাকায়। ওই পরিবারের এক নারীও কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি। আক্রান্ত সকলেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে…
Read More২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৪৯৭ জন , মৃত্যু ৭
২৭ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জন মানুষ মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেলো। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, দেশে করোনায় মোট ১৫২ জনের মৃত্যু হয়েছে। করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত…
Read Moreসেপ্টেম্বর পর্যন্ত স্কুল–কলেজ বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী
২৭ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যখন করোনার প্রকোপ থাকবে না, তখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। আজ সোমবার গণভবন থেকে রাজশাহী বিভাগের আট জেলার মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘আমরা এখন স্কুল–কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলব না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল–কলেজ সবই বন্ধ থাকবে, যদি করোনাভাইরাস অব্যাহত থাকে। যখন এটা থাকবে না, তখনই খুলব।’ শেরপুর জেলার ভিক্ষুক নাজিমুদ্দিন দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,…
Read More