মানিকগঞ্জে চিকিৎসকসহ করোনা আক্রান্ত  ১৫

২৭ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):মানিকগঞ্জে ১ নারী চিকিৎসকসহ আরও ৩ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫তে। আজ সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ।

ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ বলেন, আক্রান্তদের মধ্যে ১জন নারী চিকিৎসক। তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। অন্য দুজন একই পরিবারের।তাদের বাড়ি মানিকগঞ্জ জেলা শহরের দাশড়া এলাকায়। ওই পরিবারের এক নারীও কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

আক্রান্ত সকলেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান মানিকগঞ্জের সিভিল সার্জন।
উল্লেখ্য, এ নিয়ে মানিকগঞ্জে ৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ২ জন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জন কর্নেল মালেক সরকারী মেডিক্যাল কলেজে কর্মরত।

Related posts

Leave a Comment