সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

sowdi mapসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন। আজ বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মিনিবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন ষোলোজন বাংলাদেশি শ্রমিক। ভোর সাড়ে ৫টার দিকে জেদ্দার মোহাম্মদীয়া নামক স্থানে মিনিবাসটি দুর্ঘটনায় পড়ে। এ সময় ঘটনাস্থলেই ৫ বাংলাদেশি নিহত হন। গুরুতর আহত হন ১১ জন। হতাহতদের খোঁজ নেওয়া হচ্ছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট থেকে নিহত একজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি হলেন- নড়াইল জেলার মহিষওলা গ্রামের মোহসিন হোসাইনের পুত্র মো. মনিরুল ইসলাম।

নিহতদের মরদেহ জেদ্দাস্থ কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের মধ্যে জেদ্দার কিং ফাহাদ হাসপাতালে ৪ জন, কিং আবদুল আজিজ হাসপাতালে ২জন, সৌদি জার্মান হাসপাতালে ৩ জন ও কিং আব্দুল্লাহ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

Related posts

Leave a Comment