প্রতিবেশীর সঙ্গে সমস্যার সমাধান আলোচনায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘সমস্যা সমাধানে আমরা সবসময় আলোচনার পক্ষে। স্থলসীমান্তসহ নানা সমস্যার সমাধান আমরা এ আলোচনার মাধ্যমেই করেছি।’ প্রেস সচিব এম নজরুল ইসলাম আরো জানান, রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থসামাজিক খাতে বাংলাদেশের বিভিন্ন অর্জনের চিত্র তুলে ধরেন। বৈঠকে ভারতের স্বরাষ্ট্র…

Read More

নেইমারকে কেনার চেষ্টায় করেনি রিয়াল

রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা নেইমার; এই খবরে এতোদিন বুঁদ হয়েছিলো বিশ্ব ফুটবলের কেনাবেচার জগত। রিয়ালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দিলে সেই পালে লাগে নতুন হাওয়া। সবাই অনেকটা নিশ্চিতই ছিলেন পিএসজি তারকা নেইমারকে দলে ভেড়াচ্ছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেতিনো পেরেজ। কারণ হিসেবে নেইমারের প্রতি পেরেজের দুর্বলতাও সামনে এসেছে। তবে সেই গুজবকে এবার চিরতরে ধ্বংস করে দিলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্লাব কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, ব্রাজিলিয়ান তারকা নেইমারকে কেনার বিন্দুমাত্র চেষ্টাও তারা করেনি। সাথে এটাও উল্লেখ করেছে যে, নেইমারকে কিনতে হলে তারা পিএসজির সাথেই যোগাযোগ করতেন। কারণ…

Read More

সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে এ বছরের প্রথম হজ ফ্লাইট। আজ শনিবার সকাল ৭ টা ৪৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, প্রথম দিনে হজ ফ্লাইট বিজি-৩০১১ বেলা ১১টা ৫৫ মিনিটে, বিজি-৫০১১ বিকাল ৩টা ৫৫ মিনিটে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। এ বছর চট্টগ্রাম থেকে ৯টি এবং সিলেট থেকে ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ (ব্যালটি ও নন-ব্যালটি) জন ধর্মপ্রাণ মুসলমান হজ…

Read More

শিরোপার লড়াইয়ে প্রস্তুত ক্রোয়েশিয়া-ফ্রান্স

বিশ্বকাপের শিরোপার জন্য চুড়ান্ত লড়াইয়ে নামতে প্রস্তুত দুই ফাইনালিষ্ট ক্রোয়েশিয়া এবং ফ্রান্স। ইতিমধ্যে দুই দল নিজেদের ঝালিয়ে নিয়েছে। আগামীকাল মস্কোর লুজনিকিতে বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনাল। হাতে সময় কম। তারপরও এই স্বল্প সময়ের মধ্যে ফাইনালের মঞ্চে নিজেদের দাঁড় করানো কঠিন কাজ। ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের কোচ দু’জনেই জানিয়েছেন খুব ঘনঘন খেলতে হলেও এটাই বিশ্বকাপ ফুটবলের নিয়ম। এখানে কোনো বিশ্রামের সুযোগ নেই। আপনাকে যুদ্ধ করতে হলে ক্লান্ত হলে চলবে না। বিশ্রামের কথা বললে আপনার বিশ্বকাপ খেলার প্রয়োজন নেই। একটা যুদ্ধ শেষ না হতেই আরেকটা যুদ্ধের পরিকল্পনা; এটাই বিশ্বকাপ ফুটবল। ফ্রান্স আগেও বিশ্বকাপ…

Read More

শ্রীপুরে পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু

শ্রীপুরের দুর্লভপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় পুকুর পাড়ে খেলার সময় গড়িয়ে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা হলো- গিলাশ্বর গ্রামের বাবুল হোসেনের মেয়ে সেতু আক্তার (১৩) এবং ছেলে তানজিদ আহমেদ (৭)। সেতু গিলাশ্বর বালিকা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ও তানজিদ গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বরমী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নাজমুল হক আকন্দ রনি ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

Read More

বিএনপি জনগণকে বিশ্বাস করে না : খাদ্যমন্ত্রী

ঢাকা, ১৪ জুলাই : খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি জনগণকে বিশ্বাস করেনা, ভোটেও বিশ্বাস করেনা। এমনকি নির্বাচন কমিশনকেও তারা বিশ্বাস করেনা। তিনি বলেন, ‘তারা (বিএনপি) কথায় কথায় বিদেশীদের কাছে নালিশ করে। বিএনপির ধারণা জনগণ নয়, অলৌকিক কোন শক্তি তাদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেবে।’ আজ শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকা (ঢাকা-২) কেরানীগঞ্জের পারজোয়ার কালিন্দী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ভরাডুবি হবে- এটা জেনেই নির্বাচনকে বিতর্কিত করতে নানামুখী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে বিএনপি।’ দেশের…

Read More

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় উৎসব মানবিক উদারতা এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন প্রসারের শিক্ষা দেয়। ১৪ জুলাই শুভ রথযাত্রা উৎসব উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী আজ একথা বলেছেন। তিনি এ উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এ রথযাত্রা উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে ভূমিকা রাখবে। তিনি বলেন, আবহমানকাল থেকে বিভিন্ন ধর্মের অনুসারীগণ পাশাপাশি বসবাস করে সৌহার্দ্য ও সম্প্রীতির অনুপম দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এদেশের সকল মানুষ নিজ-নিজ ধর্ম…

Read More

ঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

ঢাকা, ১৪ জুলাই : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিন দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেছেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আগামীকাল সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে ভারতের নতুন, আধুনিক ও সমন্বিত ভিসা কেন্দ্র উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এরপর রাজনাথ সিং রাজশাহী সফরে যাবেন এবং সারদা পুলিশ একাডেমিতে যৌথভাবে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন উদ্বোধন করবেন। ভারতের স্বারাষ্ট্রমন্ত্রী আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ বৈঠকের কো-চেয়ারম্যান। ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্র জানায়,…

Read More

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা : নিহত ১০৫

ইসলামাবাদ, ১৪ জুলাই : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এক রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১০৫ জনে দাঁড়িয়েছে। এতে দেড় শতাধিক লোক আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নেতা রয়েছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার। নিহতের এ সংখ্যা নিশ্চিত করে বেলুচিস্তান প্রদেশের তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আগা ওমার বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট তাদের ওয়েবসাইটে এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। মাস্তুংয়ের উপ-কমিশনার কায়িম লশারি জানান, এ হামলার প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক নেতা নওয়াবজাদা সিরাজ রাইসানি। তিনি তার আসনে নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছিলেন। আত্মঘাতী…

Read More