তিন সিটি নির্বাচনে প্রচারণা আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে

ঢাকা, ২৮ জুলাই : আজ শনিবার মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে রাজশাহী, বরিশাল ও সিলেট এই তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সব ধরনের প্রচার-প্রচারণা। দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান বাসসকে জানান, ওই তিন সিটির ভোটার নন এমন বহিরাগতদের শুক্রবার মধ্যরাত থেকে সিটি কর্পোরেশন এলাকায় অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। আজ আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য দলের মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে শেষবারের মতো সিটি কর্পোরেশন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন…

Read More