জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল নিষ্পত্তির মেয়াদ ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর করেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সোমবার এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য রাখেন আদালত। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন আবেদনের পর খালেদা জিয়াকে ১২ মার্চ চার…
Read MoreDay: July 31, 2018
কালীগঞ্জে সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের অচিনতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনর জানান, রাত ১টার দিকে নিথক গ্রামের বছির উদ্দিনের ছেলে সার ব্যবসায়ী গোলাম হোসেনকে(৫৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। লাশ কালীগঞ্জ থানায় আনা হচ্ছে। তিনি আরো জানান, তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। লাশের ময়নাতদন্তের পর দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Read Moreপুলিশের বাসা থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার
চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার হাফেজ নগর এলাকায় এক পুলিশ সদস্যের বাসা থেকে কমপক্ষে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। সোমবার রাতে ওই এলাকার হাজী গোফরান উদ্দিন মুন্সীর বাড়ি থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। র্যাবের দাবি, বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফুদ্দীন বাসাটি ভাড়া নিয়ে ইয়াবার কারবার করতেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে উদ্ধার করা ইয়াবার পরিমাণ কমপক্ষে ১৫ হাজার পিস। তবে সাইফুদ্দীনকে এখনও আটক করা হয়নি। অভিযান চলছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
Read Moreরাজশাহীতে লিটন মেয়র নির্বাচিত : বরিশালে সাদিক ও সিলেটে আরিফুল এগিয়ে
ঢাকা, ৩১ জুলাই : সোমবার অনুষ্ঠিত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে রাজশাহীতে আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছে। অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সিলেট সিটি কর্পোরেশনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী এগিয়ে রয়েছেন। রাজশাহী সিটির ১৩৮টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৭০০ ভোট। রাজশাহীতে ভোটার ছিলেন ৩…
Read More