রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানার কসবা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ দামকুড়া থানার হরিপুর বনপাড়ার মৃত ছইমুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ ৭/৮টি মামলা ছিল বলে জানা গেছে। র‌্যাব জানায়, রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর একটি টহল দল নগরীর দামকুড়া থানার কসবা উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় স্কুলের পূর্বপাশের লিচু বাগানের মধ্যে টর্চের আলো এবং কিছু লোকের আনাগোনা দেখতে পায়। এ সময় র‌্যাবের টহল দল লিচু বাগানের দিকে অগ্রসর…

Read More

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বর্তমানের মতো নিয়ন্ত্রণে থাকে সেজন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। আমির হোসেন আমু বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে যেন পরবর্তী সময়েও নিয়ন্ত্রণে থাকে ডিসিদের সে নির্দেশ দেওয়া হয়েছে। মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জিরো টলারেন্স অব্যাহত রাখতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন,…

Read More

মালিবাগে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর মালিবাগে নিজ ঘর থেকে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রীর নাম সুমাইয়া আক্তার মালিহা (১৫)। সে মালিবাগ শহীদ ফারুক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল স্কুল থেকে ফিরে নিজ কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয়। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ বিষয়ে নিহতের মামাতো ভাই রাসেল বলেন, মালিহার স্কুলব্যাগ থেকে একটি চিরকূট উদ্ধার করা হয়েছে।…

Read More

প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা শুরু ১৮ নভেম্বর

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৮ শুরু হবে আগামী ১৮ নভেম্বর এবং তা শেষ হবে ২৬ নভেম্বর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বুধবার ‘প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮’-এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সমাপনী পরীক্ষা শুরুর সময় পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা বেলা ১১টার পরিবর্তে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়। তবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিটের পরিবর্তে ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। এছাড়াও সরকারি ছুটি এবং খ্রিষ্টীয় ধর্মাবলম্বী সেভেন্থ-ডে…

Read More

রাজশাহীতে গাঁজা সেবন করতে গিয়ে ধরা পড়লো পুলিশ

রাজশাহীর পবা উপজেলায় গাঁজা সেবন করতে গিয়ে পুলিশের এক কনস্টেবল জনতার হাতে ধরা পড়েছেন। তানজিল রহমান নামের ওই পুলিশ সদস্য রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানায় কর্মরত ছিলেন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। দামকুড়া থানার ওসি আবদুল লতিফ বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দামকুড়া বাজারের একটি মার্কেটের ভেতর বসে ছিলেন পুলিশ কনস্টেবল তানজিল রহমান। স্থানীয়দের দাবি, তিনি সেখানে গাঁজা সেবন করছিলেন। তাই তাকে আটকে রাখা হয়। এ সময় অনেক মানুষ জড়ো হয়ে যায়। ওসি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাকে…

Read More

ফাইভ-জি চালুতে বিশ্বের প্রথম দিকেই থাকবে বাংলাদেশ: জয়

বাংলাদেশে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি এর পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাইভ-জির যাত্রা শুরু করেন তিনি। সজীব ওয়াজেদ জয় বলেন, ফাইভ-জি চালুর ক্ষেত্রে বিশ্বের প্রথম শ্রেণির দেশগুলোর কাতারে থাকবে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার আগামী মেয়াদে ক্ষমতায় এলে ফাইভ-জি এর পরীক্ষামূলক কার্যক্রম থেকে বাস্তবায়ন করবে। তিনি বলেন, উন্নয়নশীল দেশের কাতারে প্রথম হবে বাংলাদেশ-এটি আমার স্বপ্ন। অন্ধকারকে পেছনে ফেলে আলোকে জয় করেছে বাংলাদেশ। সব জল্পনা কল্পনার পর অবশেষে দেশে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি…

Read More

স্পিনবান্ধব বলেই গায়ানায় আশাবাদী সাকিব

টেস্ট সিরিজে ধরাশায়ী হলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে দারুণ সূচনা হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজে আজ বুধবার রাত সাড়ে ১২টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। এদিনই বাংলাদেশ তাদের সিরিজ জয়ের প্রত্যাশা করছে। ম্যাচটি হবে গায়ানার প্রভিডেন্স মাঠে। এই মাঠ স্পিন বান্ধব হওয়ায় বাংলাদেশের স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান জয়ের ব্যাপারে আশাবাদী। এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, গায়ানায় আমাদের সেরা সুযোগ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজে একটি গায়ানার উইকেটই স্পিন সহায়ক। এই মাঠে আমাদের রেকর্ডটা ভালোই। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। তবে ওয়ানডেতেই দুর্দান্ত…

Read More

দারিদ্রমুক্ত দেশ গড়তে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তোরণের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ক্ষুধাও দারিদ্রমুক্ত দেশ প্রতিষ্ঠা করতে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সফল পদক্ষেপের ফলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশন লাভ করেছে, তার ধারবাহিকতা বজায় রাখতে হবে।’ শেখ হাসিনা বলেন ‘এই ধারবাহিকতা বজায় রাখার জন্য এবং ক্ষুধাও দারিদ্র মুক্ত দেশ গড়তে সব চেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষিত জনগোষ্ঠী। এই শিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।’ আজ বুধবার দুপুরে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘প্রধানমন্ত্রী স্বর্ণ পদক-২০১৭’…

Read More

কক্সবাজারে পাহাড় ধসে চার ভাইবোনসহ ৫ শিশুর মৃত্যু

কক্সবাজার শহরে পাহাড় ধসে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড় ধসে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। রাতভর ভারি বৃষ্টির পর বুধবার ভোর সাড়ে ৬টায় শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাচামিঞার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই এলাকার জামাল হোসেনের তিন মেয়ে মর্জিয়া আকতার (১৫), কাইফা আকতার (৯), খাইরুন্নেছা (৭) ও ছেলে আব্দুল খাইর (৬)। এদিকে কয়েকদিনের ভারী বর্ষণের ফলে আবারও পাহাড় ধসের আশংকায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। কক্সবাজারে পাহাড়ের পাদদেশে এখনো ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে অসংখ্য পরিবার।…

Read More