রাজধানীর মালিবাগে নিজ ঘর থেকে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রীর নাম সুমাইয়া আক্তার মালিহা (১৫)। সে মালিবাগ শহীদ ফারুক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল স্কুল থেকে ফিরে নিজ কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয়। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নিহতের মামাতো ভাই রাসেল বলেন, মালিহার স্কুলব্যাগ থেকে একটি চিরকূট উদ্ধার করা হয়েছে। তাতে এক শিক্ষিকাকে দায়ী করেছে সে।
