প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, কিন্তু এখন চাচ্ছে তারা ফেরত যাক। বাংলাদেশে মিসরের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদ আহমেদ শামসেলদিন আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী এবং মিসরের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। রোহিঙ্গা প্রসঙ্গও তাঁদের আলোচনায় উঠে আসে। রোহিঙ্গাদের সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা তাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছি, এখন আমরা চাচ্ছি তারা ফেরত যাক।’ শেখ হাসিনা বলেন, বাংলাদেশ…
Read MoreDay: July 26, 2018
ভুল থেকে আমরা শিখছি না : মাশরাফি
শেষ ওভারে জয়ের জন্য ৮ রান। এমন সমীকরনে গেল কয়েক বছর যাবতই পড়তে হচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও একই সমীকরনের সামনে আবারো ম্যাচ হারলো বাংলাদেশ। কিন্তু বারবার এক সমীকরনে পড়ে ভুল করেই যাচ্ছে টাইগাররা। তাই সহজ জয় হাতছাড়া করছে বাংলাদেশ। তারপরও ভুল থেকে দল শিখতে পারছে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয় ওয়ানডে শেষে মাশরাফি বলেন, ‘এই ধরনের ম্যাচ হারা সত্যিই হতাশার। বারবার একই ভুল করছি আমরা। কিন্তু ভুল থেকে শিখতে পারছি না। সহজেই এ ম্যাচ শেষ করা উচিত ছিলো আমাদের।’ শেষ…
Read Moreঈদে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৮ আগস্ট থেকে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট, চলবে ১৯ আগস্ট পর্যন্ত। আজ বৃহস্পতিবার রেল ভবনের সভাকক্ষে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. মুজিবুল হক এ তথ্য জানান।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামী ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপন হওয়ার কথা। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের জন্য ৮, ৯, ১০, ১১ ও ১২ আগস্ট বিক্রি হবে যথাক্রমে ১৭,…
Read Moreশাকিব-নুসরাতের রোমান্স মুগ্ধ করল
কলকাতার বেশ কয়েকজন নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দুই বাংলার ভাইজান খ্যাত শাকিব খান। সে জুটিগুলো দারুণ জনপ্রিয় হয়েছিল। ‘নাকাব’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো টালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটির স্থিরচিত্র অনলাইনে প্রকাশ হলেও মঙ্গলবার প্রথমবারের মতো একটি ভিডিও গান ইউটিউবে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ‘তোর হাঁটা চলা’ শিরোনামের গানটি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। প্রসেনের কথায় সুর-সঙ্গীত করেছেন দেব সেন। কণ্ঠ দিয়েছেন আরমান মালিক ও প্রষ্মিতা পাল। গানটি ইতোমধ্যেই ১০ লাখের উপর ভিউ হয়েছে ইউটিউবে। দর্শকরাও নতুন জুটিকে…
Read Moreবরগুনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
বরগুনার আমতলি উপজেলার মানিকঝুড়ি এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমতলুিকুয়াকাটা সড়কে হতাহতের এ ঘটনা ঘটে। আমতলি থানার ওসি আলাউদ্দিন মিলন এ খবর নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে আমতলি উপজেলার চাড়িকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার (৩৫), তালতলি উপজেলার বগি গ্রামের সানু হাওলাদার (৪০) ও একই গ্রামের চান মিয়ার (৫৫) পরিচয় পাওয়া গেছে। এছাড়াও এক শিশুসহ দুইজন পুরুষ নিহত হয়েছেন। এতে আহত পাঁচজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছে।
Read Moreচট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে ৩ ‘মাদক ব্যবসায়ী’ নিহত
চট্টগ্রামের খুলশী থানার রেলগেট এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব। নিহতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জের জাকির হোসেন (৩১) ও ডালিম শেখ (২৯)। আরেকজনের পরিচয় জানা যায়নি। র্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারকে থামায় র্যাবের টহল। এ সময় ওই গাড়ি থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে তিনজনকে পড়ে থাকতে দেখা যায়। গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা, দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম…
Read Moreঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২
সাভারে আব্দুলাহ আল মামুন নামের (১৫) এক যুবককে পিটিয়ে হত্যা করে অটোরিকসা ছিনতাই করেছে দুর্বৃওরা। বৃহস্পতিবার দুপুরে সাভারের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই অটোরিকসা চালক দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার শালিকাদাহ গ্রামের তাকাববর হোসেনের ছেলে। সে সাভারের কৃষ্ণপুর এলাকায় আসলাম মিয়ার বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো। এলাকাবাসী জানায় ওই যুবক অটোরিকসা নিয়ে সাভারের কৃষ্ণপুর এলাকার ভাড়া বাসা থেকে গতকাল সকালে বের হয় পরে রাতে একদল ছিনতাইকারী তার অটোরিকসা ভাড়া নিয়ে কালিয়াকৈর যাওয়ার জন্য রওয়া দেয়। পরে তাকে একটি জঙ্গলে নিয়ে দুর্বৃওরা পলিথিন দিয়ে…
Read More