নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিনটি দোকানে ডাকাতি হয়েছে। শনিবার ভোরে উপজেলার দক্ষিণ লক্ষ্মণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে তাদের হত্যা করা হয়। নিহতরা হলেন- ওই এলাকার আব্দুস সামাদ মৃধার ছেলে রায়হান (৬০) ও একই এলাকার বদি মিয়ার ছেলে মোতালেব (৬৫)। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহীন মণ্ডল এলাকাবাসীর বরাত দিয়ে জানান জানান, ডাকাতরা আমির হোসেন, আলমগীর হোসেন ও আয়নাল হকের দোকানের তালা ভেঙে ব্যাটারি, টাকা ও অন্যান্য মালপত্র লুট করে। বিষয়টি টের পেয়ে নৈশপ্রহরী রায়হান ও মোতালেব বাধা দিলে ডাকাতরা তাদের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রায়হান…
Read MoreDay: July 21, 2018
বাংলাদেশের মানুষের অর্জন ত্যাগের মাধ্যমে হয়েছে’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কখনও ভাবিনি আওয়ামী লীগের মতো এত বড় দলের সভাপতি হবো। আমাকে দায়িত্ব দেয়া হয়েছিল। আমি অবশ্য তা চাইও নি। তিনি বলেন, বাংলাদেশের মানুষের অর্জন ত্যাগের মাধ্যমে হয়েছে। ৭৫ এর ১৫ আগস্ট জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আজ শনিবার বিকাল পৌনে ৫টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের চলার পথ থমকে গেল। জাতির পিতা যে উন্নয়নের সূচনা করেছিলেন তা থেমে গেল। হত্যা ক্যু ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা চলে গেল সেনা ক্যাম্পে। তারা কুর্দি খুলে…
Read Moreজিয়ার সেনা হত্যা ও দুষ্কর্ম বিচারে চাই তদন্ত কমিশন : তথ্যমন্ত্রী
ঢাকা, ২১ জুলাই : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিচারের নামে প্রহসনে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে হত্যাসহ ক্যান্টনমেন্টে হাজার হাজার সেনা হত্যাকারী জেনারেল জিয়াউর রহমানের রাজনৈতিক দুষ্কর্মের বিচারের জন্য তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করতে হবে। মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তমকে ১৯৭৬ সালের ২১ জুলাই ফাঁসিতে ঝুলিয়ে হত্যার ৪২তম বার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার আয়োজক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী তার বক্তৃতায় এ দাবি উত্থাপন করেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয় চত্বরে আজ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাসদের সাধারণ…
Read Moreগাজায় অস্ত্রবিরতিতে সম্মত হামাস ও ইসরাইল : হামাস মুখপাত্র
গাজা সিটি (ফিলিস্তিন), ২১ জুলাই : গাজায় কট্টর ইসলামপন্থী শাসক হামাস ও ইসরাইল শনিবার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার ইসরাইলী এক সৈনিকসহ পাঁচজন নিহত হওয়ার পর উভয়পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয় বলে ফিলিস্তিনি দলের এক মুখপাত্র এই কথা জানান। খবর এএফপি’র। হামাস মুখপাত্র ফাওজি বারহোম এক বার্তায় বলেন, ‘আগের শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যেতে মিশর ও জাতিসংঘের সহযোগিতায় আমরা একটি চুক্তিতে পৌঁছেছি।’ উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে এটি এ ধরণের দ্বিতীয় অস্ত্রবিরতি চুক্তি। শুক্রবার ফিলিস্তিনিদের গুলিতে সীমান্তে এক ইসরাইলী সৈন্য নিহত হয়। গাজায় ২০১৪ সালের যুদ্ধের পর এটি ইসরাইলী সৈন্যের প্রাণ হারানোর প্রথম…
Read More