মাধবপুরে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-ওই গ্রামের রফিক মিয়ার ছেলে শফিক (৫) ও একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইমান উদ্দিন (৬)। স্থানীয়রা জানান, খেলা করতে গিয়ে তারা দুপুরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজেও পরিবারের লোকজন তাদের সন্ধান পায়নি। এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, পরিবারের সদস্যদের অগোচরে ওই দুই শিশু বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়। দুপুরে…

Read More

ইন্দোনেশিয়ায় পর্যটন দ্বীপে ভূমিকম্প, নিহত ১০

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ লমবক’কে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ৬.৪ মাত্রার ভূমিকম্পটি রবিবার স্থানীয় সময় সকাল ৭:০০টার দিকে দ্বীপটিতে আঘাত হানে। খবর বিবিসি’র। কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, বালি’র পূর্বে অবস্থিত লমবক দ্বীপ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় জায়গা। ভূমিকম্পে দ্বীপটির বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল লমবকের উত্তরাঞ্চলীয় মাতারাম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। মূল ভূমিকম্পের পর ৬০টিরও বেশি স্বল্প মাত্রার ভূমিকম্প দ্বীপটিতে আঘাত হেনেছে। এর মধ্যে একটি ছিল ৫.৭ মাত্রার। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার…

Read More

বরিশালে বিএনপি নেতাকর্মীদের হয়রানি না করার নির্দেশ

গ্রেফতার ও রিমান্ড সংক্রান্ত আপিল বিভাগের রায়ের নির্দেশনা উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও প্রচারণাকারীদের গ্রেফতার ও হয়রানি না করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। বিএনপির মেয়রপ্রার্থী মজিবুর রহমান সরোয়ার এ রিট করেন। শুনানি করেন সগীর হোসেন লিয়ন। আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে।

Read More

রুবেলকে আইসিসির তিরস্কার

খেলোয়াড়সুলভ আচরণ ভঙ্গ করার দায়ে বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে সতর্ক করে তিরস্কার করলো আইসিসি। সঙ্গে নামের পাশে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্ট। তখন ২৮ তম ওভারের খেলা চলছিলো। বোলার হিসেবে ছিলেন রুবেল। রুবেলের করা ওই ওভারে বাউন্ডারি হাকান শিমরন হেটমেয়ার। এ সময় হেটমেয়ারকে উদ্দেশ্য করে অশালীন আচরণ ও অনুপযুক্ত শব্দ ব্যবহার করেন রুবেল। যা স্ট্যাম্প মাইক্রোফোনে ধরা পড়ে। আইসিসি জানায়, আচরণ বিধি ১ এর ২.১.৪ ধারাটি লঙ্ঘন করেছে রুবেল। রুবেল তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি।

Read More

৩ সিটিতে আওয়ামী লীগ এগিয়ে: সজীব ওয়াজেদ জয়

তিন সিটি করপোরেশনেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একটি প্রতিষ্ঠানের করা জরিপের তথ্যের ভিত্তিতে রবিবার সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্যটি তুলে ধরেন জয়। রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার (আরডিএস) এই জরিপ চালিয়েছে। জয়ের তথ্য মতে, আওয়ামী লীগ সবচেয়ে বেশি এগিয়ে রাজশাহীতে, বরিশালেও বিপুল ব্যবধানে এগিয়ে, আর সিলেটে এগিয়ে থাকলেও বিএনপির তুলনায় পার্থক্য তুলনামূলক কম। জরিপের ফলাফলে উল্লেখ করা হয়েছে- বরিশালে নৌকা প্রতীকের সেরনিয়াবাত সাকিদ আবদুল্লাহর পক্ষে ৪৪ শতাংশ মানুষ সমর্থক জানিয়েছেন। সেখানে ধানের…

Read More

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম। এ ঘটনায় আরো ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে ওই শিক্ষার্থীদের সহপাঠীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছুটির পর শিক্ষার্থীরা বাসের জন্য এমইএস মোড়ে অপেক্ষা করছিলেন। এ সময় মিরপুর থেকে আসা জাবালে নুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই শিক্ষার্থীদের…

Read More

একনেকে ৭৫৩৯ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন

২৯ জুলাই, ২০১৮(বিবিনিউজ) : ৭ হাজার ৫৩৯ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৭৫১ কোটি ৬৬ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৫৮ কোটি ৫৭ লাখ এবং বৈদেশিক সহায়তার যোগান পাওয়া যাবে ৫২৮ কোটি ৯০ লাখ টাকা। রোববার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন।…

Read More