গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। রবিবার রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাতে মেম্বারবাড়ি এলাকায় একটি ট্রাক টার্নিং নিচ্ছিল। এ সময় ওই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দু’জন। এতে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Read MoreDay: July 9, 2018
খালেদা জিয়ার রিভিউ পিটিশনের শুনানি আজ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজার রায়ের বিরুদ্ধে করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা পুনর্বিবেচনা চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা রিভিউ পিটিশনের ওপর আজ সোমবার শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করবেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেয়া জামিন বহালের রায়ে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশনা দেয়া হয়। আপিল বিভাগের এ রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন করেন খালেদা জিয়া। এদিকে, অরফানেজ ট্রাস্ট মামলার সাজা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আপিলের ওপর আজ শুনানির জন্য দিন…
Read Moreখালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন চলছে
কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির প্রতীক অনশন কর্মসূচি চলছে। আজ সোমবার সকাল ৯ টায় থেকে এই প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। কর্মসূচি উপলক্ষে সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহানগর নাট্যমঞ্চে জড়ো থাকেন। ইতিমধ্যে সহস্রাধিকেরও বেশি নেতাকর্মী মহানগর নাট্যমঞ্চে উপস্থিত হয়েছেন।
Read More