আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের পরদিন আজ মঙ্গলবার বেলা ১১টায় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তোপখানা রোডস্থ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে যান। এ সময় ওবায়দুল কাদের সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কোটা আন্দোলন, আগামী নির্বাচন এবং বিভিন্ন রাজনৈতিক জোট নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। জানা গেছে, বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসবেন ওবায়দুল কাদের। এরই অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতাদের সঙ্গে বৈঠক…
Read MoreDay: July 24, 2018
এবার ল্যাপটপের ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার
নৌবাহিনীর সাবেক কর্মকর্তা আবু আফতাব এক সময় বক্সিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। সেই গৌরবময় দিনগুলোর কথা ভুলে গিয়ে এখন তিনি জড়িয়ে পড়েছেন মরণ নেশা ইয়াবার ব্যবসায়। ব্যবসার কাজে তাকে সহযোগিতা করেন ছেলে আল আমীনও। গত সোমবার রাতে কক্সবাজার থেকে নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ফিরছিলেন বাবা ও ছেলে। সঙ্গে ছিল ৫ হাজার ৪০০ পিস ইয়াবা। ইয়াবাগুলো ল্যাপটপের ব্যাগে ও প্যান্টের পকেটে অভিনব কায়দায় লুকানো ছিল। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ব্যাগের মধ্যে ল্যাপটপ নেই, আছে ইয়াবা। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি তারা। নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা…
Read More৩০০ বছর আগের হাতে লেখা পাঁচটি কোরআন শরীফের সন্ধান
বগুড়া জেলার পল্লীতে হাতে লেখা পাঁচটি কোরআন শরীফের সন্ধান পাওয়া গিয়েছে। পাঁচটি কোরআনের মধ্যে চারটিই পাওয়া গিয়েছে জেলার কাহালু উপজেলার মুরইল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়। বাকি একটি পাওয়া গেছে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঈদগাহ্ মাঠপাড়া গ্রামে। পাঁচটি কোরআনের মধ্যে চারটিই পাঠযোগ্য। বাকি একটির পাতাগুলো ছিঁড়ে গেছে। কাহালুর মুরইলে পাওয়া কোরআন শরীফের পাতাগুলো এখনও মসৃণ এবং রঙও চকচকে। তবে এরুলিয়ার গ্রামে পাওয়া কোরআন শরীফের পাতাগুলো একেবারেই বিবর্ণ এবং ভঙ্গুর হয়ে পড়েছে। ফলে কাছাকাছি দুই এলাকায় পাওয়া বিরল ওই কোরআন শরীফগুলো যে এক সময়ের লিখিত নয় সেটা স্পষ্ট বোঝা যায়। সংরক্ষণকারী এবং…
Read Moreহাসপাতাল-ক্লিনিকে সেবার মূল্য তালিকা টানানোর নির্দেশ হাইকোর্টের
দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়াগনোস্টিক সেন্টারে সেবার মূল্য তালিকা ১৫ দিনের মধ্যে আইন অনুসারে টানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে এ আদেশ বাস্তবায়ন করতে হবে। আদেশে বলা হয়, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুসারে নীতিমালা তৈরি এবং বাস্তবায়নের জন্য ৬০ দিনের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। রুলে…
Read Moreফ্যান্টাসি কিংডমে সাথে আকিজ গুপের সমঝোতা স্বাক্ষর
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে অনুষ্ঠিত হয়ে গেল আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানী লিমিটেড এর মাঝে চুক্তি স্বাক্ষর। এ চুক্তি থাকবে আগামী তিন বছর। উক্ত অনুষ্ঠানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন আকিজ ফুডের হেড অব মার্কেটিং ড.হিন্দোল রায় এবং কনকর্ড গ্রুপের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কনকর্ড গ্রুপের নির্বাহী পরিচালক অনুপ কুমার সরকার। এ চুক্তি স্বাক্ষরের মাধ্য আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কনকর্ড গ্রুপের বিনোদন কেন্দ্রে স্পীড এবং ওয়াইল্ড ব্রিউ এর কক্সক্লুসিভ বিক্রয় ও বিপণন সুবিধা পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসময়…
Read Moreমিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
মিঠাপুকুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ২ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাতিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা শেষবর্ষের ছাত্র ফাইম উদ্দিন (২২) ও রংপুর বেগম রোকেয়া সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী আমেনা আক্তার রিতা (২০)। ফাইম উদ্দিন কাউনিয়া উপজেলা টেপা মধুপুর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে এবং রিতা হরিচরণ শর্মা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই ২ শিক্ষার্থী মোটরসাইকেলযোগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদন কেন্দ্র ‘স্বপ্নপুরী’তে বেড়াতে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফেরার পথে মিঠাপুকুরের…
Read Moreতিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু
ঢাকা, ২৪ জুলাই : তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন (ডিসি সম্মেলন) আজ মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে। এই সম্মেলন আগামী ২৬ জুলাই শেষ হবে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং মুখ্য সচিব মো.নজিবুর রহমান বক্তৃতা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। এছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক শায়লা ফারজানা, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ,রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ…
Read Moreএমবাপে নিজেকে দেখছেন ব্যালন ডি’অরের ফেবারিটের তালিকায়
২৪ জুলাই ২০১৮ (বিবিনিউজ) : লিওনেল মেসিকে ছাড়িয়ে চলতি বছর ব্যালন ডি’অর জয়ের তালিকায় নিজেকেই ফেবারিট হিসেবে দেখছেন বিশ্বকাপ বিজয়ী ফ্রান্স ও পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। ১৯ বছর বয়সী এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড রাশিয়া বিশ^কাপে সেরা উদীয়মান খেলোয়াড়েরর পুরস্কার জয় করেছেন। ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে এমবাপের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ফাইনালে এক গোলসহ পুরো টুর্নামেন্টে তিনি চার গোল করেছেন। তরুন এই ফরোয়ার্ডের দুর্দান্ত পারফরমেন্সই তাকে ইউরোপীয়ান ফুটবলের অন্যতম মর্যাদাকর এই পুরস্কারের তালিকায় এগিয়ে রেখেছে, এটা শুধুমাত্র এমবাপের দৃষ্টিভঙ্গীই নয়, বিশ্ব জুড়ে ফুটবল ভক্তরাও এমনই চিন্তা করা শুরু করেছেন।…
Read Moreজাপানে ‘নজিরবিহীন’ তাপদাহে এক সপ্তাহে ৬৫ জনের মৃত্যু
২৪ জুলাই, ২০১৮ (বিবিনিউজ) : জাপানে ‘নজিরবিহীন’ তাপদাহে এক সপ্তাহে ৬৫ জন মারা গেছে। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ কথা জানান। এদিকে আবহাওয়া সংস্থা এই রেকর্ড তাপমাত্রাকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে অবহিত করেছে। খবর এএফপি’র। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে বলছে, রোববার পর্যন্ত এই সপ্তাহে তাপদাহে ৬৫ জন মারা গেছে এবং ২২ হাজার ৬শ’ ৪৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আরো বলছে, প্রচন্ড এই তাপদাহে জুলাইয়ের প্রথম থেকে এ পর্যন্ত মোট ৮০ জন মারা গেছে এবং ৩৫ হাজার লোক হাসপাতালে…
Read Moreচাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর
২৪ জুলাই, ২০১৮ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদাবাজি, টেন্ডারবাজি, পেশীশক্তি, সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে তিনদিন ব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলন উদ্বোধনকালে বলেন, জেলা প্রশাসকদের শিল্পাঞ্চলে শান্তি রক্ষা, পণ্য-পরিবহন ও আমদানি-রপ্তানি নির্বিঘ্ন করতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আমি বলতে চাই- বিনা দ্বিধায় আপনারা এই টেন্ডারবাজী, পেশী শক্তি, সন্ত্রাস এবং মাদক নির্মূল করবেন।’ সরকার প্রধান বলেন, ‘এখানে কে কোন দল করে, কে কি করে সেগুলো দেখার কোন দরকার নেই।’ তিনি বলেন,…
Read More