ফ্যান্টাসি কিংডমে সাথে আকিজ গুপের সমঝোতা স্বাক্ষর

IMG_6015সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে অনুষ্ঠিত হয়ে গেল আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানী লিমিটেড এর মাঝে চুক্তি স্বাক্ষর। এ চুক্তি থাকবে আগামী তিন বছর।
উক্ত অনুষ্ঠানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন আকিজ ফুডের হেড অব মার্কেটিং ড.হিন্দোল রায় এবং কনকর্ড গ্রুপের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কনকর্ড গ্রুপের নির্বাহী পরিচালক অনুপ কুমার সরকার। এ চুক্তি স্বাক্ষরের মাধ্য আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কনকর্ড গ্রুপের বিনোদন কেন্দ্রে স্পীড এবং ওয়াইল্ড ব্রিউ এর কক্সক্লুসিভ বিক্রয় ও বিপণন সুবিধা পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসময় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এর হেড অব মার্কেটিং ড.হিন্দোল রায় বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পণ্যের সঠিক মান নিয়ন্ত্রণ করে ভোক্তাদের সুন্তুটি অর্জন করতে পারছে। আর তারই ধারাবাহিকতায় ফ্যান্টাসি কিংডমে বিনোদনের পাশাপাশি ভোক্তাদের কাছে সবোর্চ্চ গুণগত মানসম্পন্ন পন্য গ্রহনে উৎসাহিত করার লক্ষে আজকের এই চুক্তি স্বাক্ষর।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসময় আরও উপস্তিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এর হেড অব সেলস রেজাউল করিম এন এস এম,ম্যানেজার সানাউল সিকদার,ইভেন্ট মুনতাসির মামুন,কনকর্ড গ্রুপের মহাব্যবস্থাপক মেজর (অব.) মনজুর উদ্দিন আহমেদ,জৈষ্ঠ ব্যবস্থাপক উজ্জল কুমার বসাকসহন আরো অনেকে।

Related posts

Leave a Comment