শাহজালালে ১ কেজি ১৪৪ গ্রাম স্বর্ণবার আটক

শুল্ক গোয়েন্দা বিমানবন্দর শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে মালয়েশিয়া থেকে আসা একে ৭১ ফ্লাইটে আসা ৬ জন যাত্রীর নিকট থেকে ১০টি স্বর্ণবার আটক করেছে। আটক স্বর্ণের ওজন ১কেজি ১৪৪ গ্রাম। আটক যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে যাচ্ছিল। এ সময় বিশেষ কায়দায় জুতার মধ্যে ও শরীরের মধ্যে স্বর্ণবারগুলো লুকিয়ে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ওই বিমানযোগে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোন যাত্রীর নিকট পাওয়া যাবে তার সঠিক তথ্য না পাওয়ায় গ্রিন চ্যানেলে অবস্থান গ্রহণ করে। আটককৃত স্বর্ণবার এর মোট মূল্য প্রায় ৫৭লাখ ২০ হাজার টাকা।…

Read More

সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩ জন

বিবিনিউজ : সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে ৩জন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২জন। ঢাকার সাভারের আমিনবাজারে বাসের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠিয়েছে পুলিশ। বাসটিকে আটক করা সম্ভব হলেও পালিয়ে গিয়েছে চালক ও সহকারী। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার ট্রাক স্ট্যান্ড এলাকায় এই দ্ঘূটনা ঘটে। নিহতরা হলেন- শফিকুল ইসলাম এবং সুজাত মিয়া। তাদের দুজনের বাড়িই পাবনা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ জানায়,ব্যবসায়ীক কাজ শেষে ঢাকা থেকে মটরসাইকেল যোগে পাবনা যাবার পথে ওই…

Read More

সাভারের আশুলিয়ায় ভুল চিকিৎসায় মৃত্যু ১

সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় মমতাজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহষ্পতিবার রাত ১ টায় আশুলিয়ার মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ডা: মুদ্দাচ্ছির মাহমুদ পলাতক রয়েছেন। নিহত নারী আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আবুল কাসেম এর স্ত্রী লাইলি বেগম (৩২)। নিহতের স্বজনরা জানায়, বৃহষ্পতিবার বিকেলে টনসিল জনিত সমস্যা নিয়ে লাইলি বেগমকে বেসরকারী মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অপারেশন চলাকালে ওই রোগীর মৃত্যু ঘটে। ঘটনার পর ডাক্তার এবং হাসপাতাল পরিচালনা কমিটির কাউকেই পাওয়া যায় নি। এসময় নিহতের স্বজনরা আশুলিয়া থানা…

Read More