বিবিনিউজ : সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে ৩জন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২জন।
ঢাকার সাভারের আমিনবাজারে বাসের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠিয়েছে পুলিশ। বাসটিকে আটক করা সম্ভব হলেও পালিয়ে গিয়েছে চালক ও সহকারী।
শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার ট্রাক স্ট্যান্ড এলাকায় এই দ্ঘূটনা ঘটে। নিহতরা হলেন- শফিকুল ইসলাম এবং সুজাত মিয়া। তাদের দুজনের বাড়িই পাবনা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়,ব্যবসায়ীক কাজ শেষে ঢাকা থেকে মটরসাইকেল যোগে পাবনা যাবার পথে ওই দুই মটরসাইকেল আরোহী আমিনবাজার ট্রাক স্ট্যান্ড এলাকায় পৌছালে পেছন থেকে ইন্টারসিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কা খেয়ে তারা বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে করে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও সুজা মিয়া নিহত হয়।
অন্যদিকে, ধামরাইয়ের জয়পুরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই জন।
বার্তা প্রেরক
সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় মমতাজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহষ্পতিবার রাত ১ টায় আশুলিয়ার মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ডা: মুদ্দাচ্ছির মাহমুদ পলাতক রয়েছেন।
নিহত নারী আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আবুল কাসেম এর স্ত্রী লাইলি বেগম (৩২)।
নিহতের স্বজনরা জানায়, বৃহষ্পতিবার বিকেলে টনসিল জনিত সমস্যা নিয়ে লাইলি বেগমকে বেসরকারী মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অপারেশন চলাকালে ওই রোগীর মৃত্যু ঘটে। ঘটনার পর ডাক্তার এবং হাসপাতাল পরিচালনা কমিটির কাউকেই পাওয়া যায় নি। এসময় নিহতের স্বজনরা আশুলিয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ জানায়, রাতে ভুল চিকিৎসায় রুগী মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের মরদেহ্ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সহরাওয়ার্দী মেডিকেল মর্গে পাঠিনো হয়েছে। এ ঘটনায় আাশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ডা: মুদ্দাচ্ছির মাহমুদ পলাতক রয়েছেন।
সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩ জন
