দিল্লীতে ভূমিকম্প অনুভূত

নয়া দিল্লী, ৩ জুলাই: ভারতে রাজধানী দিল্লীতে মঙ্গলবার শেষ রাতের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর সিনহুয়া’র। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত ৩টা ৪৭ মিনিটে রিখটার স্কেলে ২ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। মৃদু এই ভূকম্পনে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে সূত্র জানায়।

Read More

গাজীপুরে ফোম কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামে ওই কারখানায় এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। আগুন নেভাতে অনেক সময় লাগতে পারে বলেও জানান তিনি।

Read More

খালেদা জিয়ার আপিল শুনানি ৮ জুলাই

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানির দিন পিছিয়ে আগামী ৮ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। খালেদা জিয়ার আাইনজীবীদের সময় আবেদন নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ছিলেন। এর আগে গত ১ জুলাই উভয়পক্ষের করা আবেদন শুনানির জন্য ৩ জুলাই দিন ধার্য করেছিল হাইকোর্ট।

Read More

আগামী নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই : খাদ্যমন্ত্রী

বিবিনিউজ, সাভার : আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এতে কোন সন্দেহ নেই এবং সেই নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই বলে জানালেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি আজ সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছে তাই আদালত তাকে জেলে দিয়েছে এতে কোন সরকারের হাত নেই বিএনপি নেতারা বলছে খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেবে না কিন্তু খালেদা জিয়া নির্বাচনে…

Read More

নতুন কোচের অধীনে বাংলাদেশের যাত্রা শুরু কাল

গত মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় স্টিভেন রোডস। তার অধীনে আগামীকাল প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নতুন কোচের অধীনে নতুন স্বপ্ন নিয়ে টেস্ট ম্যাচ দিয়ে নতুনভাবে পথচাল শুরু হচ্ছে টাইগারদের। নতুনভাবে পথ চলার পথে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় সফরে দু’টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশে। এরমধ্যে প্রথমটি আগামীকাল থেকে এ্যান্টিগায় শুরু হচ্ছে। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। গেল নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পরই বাংলাদেশের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেন শ্রীলংকার চন্ডিকা হাথুরুসিংহে। এরপর কোচ ছাড়া একটি…

Read More

ত্রিশালে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ময়মনসিংহের ত্রিশালে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বইলর ইউনিয়নের সম্মুখ বইলর গ্রামে এ ঘটনা ঘটে। ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার বইলর বাজারের পল্লী চিকিৎসক ডা. গোলাম মোস্তফার স্ত্রী পান্না আক্তার(৩৫) নিজ বাড়িতে সিলিং ফ্যানের সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যা কারণ জানা যায়নি। ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Read More

লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৬৩

লিবিয়া উপকূলে নতুন করে এক নৌকাডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশী অন্তত ৬৩ শরণার্থী নিখোঁজ হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৪১ জনকে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির নৌবাহিনীর মুখপাত্র একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। খবরে বলা হয়, নৌকাটি ত্রিপলির পূর্ব উপকূল গারাবুলিতে ডুবে যায়। লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র জেনারেল আইয়ুব কাশেম বলেন, এ ঘটনায় লাইফ জ্যাকেট পরা ৪১ জনকে উদ্ধার করা হয়েছে। কাশেম জানান, উপকূলরক্ষীরা নিকটবর্তী অঞ্চলে কোন মৃতদেহ খুঁজে পাননি। উদ্ধার হওয়া বা বেঁচে যাওয়া শরণার্থীরা জানান, তাদের নৌকায় ১০৪ জন আরোহী ছিল। এদিকে, একই অঞ্চলে পৃথক দু’টি অভিযানে আরো ২৩৫ অভিবাসীকে উদ্ধার…

Read More

মিরপুরে বাস চাপায় বিইউবিটি শিক্ষার্থী নিহত

রাজধানীর মিরপুরে বাসের চাপায় সৈয়দ মাসুদ রানা (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে মিরপুরের চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে রিকশা করে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। রিকশাচালকও ওই ঘটনায় আহত হয়ে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেন। সৈয়দ মাসুদ রানা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী। সহপাঠীরা জানান, তার পিতার নাম সৈয়দ মো. জাহাঙ্গির। তার বাড়ি দারুসসালাম থানার দক্ষিণ বিশিলে। ঘটনার পরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে সড়ক অবরোধ করে। এ সময় যানবাহন ভাঙচুর করেন তারা। পুলিশ বাসটি আটক করে। কিন্তু…

Read More

ময়মনসিংহে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

ময়মনসিংহের শম্ভুগঞ্জ উপজেলার চৈতলামারি এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা ভেবল বাচ্চু (৪৫) নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কতিপয় মাদক বিক্রেতারা ওই এলাকায় মাদক ভাগাভাগি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথারি গুলিবর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে আসামিরা পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশিকালে মাদক সম্রাট বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)…

Read More

ইনজুরি সময়ের গোলে জাপানকে হারিয়ে কোয়ার্টারফাইনালে বেলজিয়াম

রোস্তোভ (রাশিয়া), ৩ জুলাই : ইনজুরি সময়ের গোলে জাপানকে ৩-২ ব্যবধানে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে উঠলো বেলজিয়াম। শেষ আটে বেলজিয়ামের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ জুলাই কাজানে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে ব্রাজিল ও বেলজিয়াম। রোস্তোভে ম্যাচের প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হলেও ৫২ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় জাপান। এরপর দু’গোল পরিশোধ করে ম্যাচে ফিরে বেলজিয়াম। ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-২ সমতা বিরাজ করলে ইনজুরির সময়ের চতুর্থ ও শেষ মিনিটে গোল করে বেলজিয়ামকে শেষ আটে তুলেন মিডফিল্ডার নাসের চাডলি। দাপট দেখিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বেলজিয়াম।…

Read More