মিরপুরে বাস চাপায় বিইউবিটি শিক্ষার্থী নিহত

bus-acc-nihotরাজধানীর মিরপুরে বাসের চাপায় সৈয়দ মাসুদ রানা (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে মিরপুরের চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে রিকশা করে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। রিকশাচালকও ওই ঘটনায় আহত হয়ে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেন।

সৈয়দ মাসুদ রানা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী। সহপাঠীরা জানান, তার পিতার নাম সৈয়দ মো. জাহাঙ্গির। তার বাড়ি দারুসসালাম থানার দক্ষিণ বিশিলে।

ঘটনার পরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে সড়ক অবরোধ করে। এ সময় যানবাহন ভাঙচুর করেন তারা। পুলিশ বাসটি আটক করে। কিন্তু চালক পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মনিরুজ্জামান জানান, মাসুদ রানা বিইউবিটির বিবিএ’র ৩০তম ব্যাচের ছাত্র। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার সময় দিশারী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় তাকে। গুরুতর আহত অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেয়ার পর চিকিৎসকরা মাসুদকে মৃত ঘোষণা করেন। মাসুদ রানার মৃত্যুতে আজ সকল প্রকার শিক্ষাকার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর বাসটিকে আটক করা হয়। তবে চালক পালিয়ে যায়। তাকে ধরার চেষ্টা চলছে। মামলা করার প্রক্রিয়া চলছে।

Related posts

Leave a Comment