আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত যখন সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন করে সুবিধা করতে পারেনি তখন ছাত্রদেরকে কোটার নাম করে পেছন থেকে মদদ দিয়ে পরিকল্পিতভাবে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, কোটা সংস্কার নিয়ে যে কথা-বার্তা চলছে তা পরিকল্পিত যড়যন্ত্রের অংশ ছাড়া কিছু নয়। কোটা সংস্কারের সঙ্গে আসলে সাধারণ ছাত্র-ছাত্রীর কোন সম্পর্ক নেই। সোমবার কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা কোন ছাত্র আন্দোলনের অংশ…
Read MoreDay: July 2, 2018
নকল করে সোশ্যাল মিডিয়ায় ধরা পড়লেন শ্রাবন্তী!
কস্টিউমের ডিজাইন নকল করেছেন অভিনেত্রী শ্রাবন্তী৷ পোশাক নকল করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। হলিউডের বহু তারকাদের পোশাক নকল করেন বলিউড নায়ক-নায়িকারা। যেমন ড্রেস নকল করার বিষয় দীপিকা পাডুকোনের নাম এই তালিকার শীর্ষে৷ হলিউডের কিম কার্দার্শিয়ান থেকে শুরু করে কাইলি জেনার, ভিক্টোরিয়া হার্ভে, অসংখ্য সেলেব্রিটিদের ওয়ারড্রোব নকল করেছেন দীপিকা পাড়ুকোন৷ এই পোশাকের ডিজাইন কপি করার ব্যাপারটি সাধারাণত মেয়েদের মধ্যেই বেশি দেখা যায়৷ সেলেব্রিটিদের পরা পোশাক পরতে কার না ভালো লাগে? সাধারণ মেয়েরা হলিউড বলিউড নায়িকাদের পোশাক আশাক নকল করে পরেন। কিন্তু টলিউডের নায়িকারা যদি বলিউডের নায়িকাদের পোশাক নকল করেন…
Read Moreনারায়ণগঞ্জে শিশু রিফাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ডাদেশ
নারায়ণগঞ্জে খুন হওয়া শিশু আশিকুর রহমান রিফাত (১১) হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মহিউদ্দিন হাসানাত ও সাইফুল ইসলাম। রায় ঘোষণার সময় সাইফুল ইসলাম আদালতে উপস্থিত থাকলেও মহিউদ্দিন হাসনাত পলাতক রয়েছেন। আদালতের অতিরিক্ত পিপি ফজলুল রহমান মৃত্যুদণ্ডের আদেশের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দিয়েছেন। ২০১২ সালের ১০ আগস্ট আপন বোনের স্বামী (দুলাভাই) ও তার ভাড়াটে রিফাতকে গলাকেটে হত্যা করে। রিফাত ঝালকাঠির নলছিটি উপজেলার তোফাজ্জেল হোসেনের…
Read Moreকোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ফের হামলা
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আবারো হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পতাকা মিছিল ও বিক্ষোভ করার জন্য জড়ো হওয়ার চেষ্টা করলে, তাদের ওপর হামলার ঘটনা ঘটে। কোটা সংস্কার আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, হামলাকারীরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। আন্দোলনকারীদের অভিযোগ, পতাকা মিছিল ও বিক্ষোভ শুরু করার আগে ১৫-২০ জন ছাত্রলীগ নেতা মোটরসাইকেলে করে শহীদ মিনারে আসেন। তারা এসে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে মারধর করে এবং মোটরসাইকেল দিয়ে তুলে নিয়ে…
Read Moreযশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : দুই পাইলট নিহত
রবিবার রাতে যশোর বিমানবাহিনীর কে-এইট ডব্লিও মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুইজন পাইলট নিহত হয়েছেন। রবিবার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের মধ্যে আছড়ে পড়ে। বিশাল বাওড়ের দেয়ারা ইউনিয়নের আরিচপুর গ্রামের অংশে বাওড়ের মধ্যখানে বিমানটির ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়। আকাশে বিধ্বস্ত হওয়ায় বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে। বিমানটির হতভাগ্য দুইজন পাইলটের দেহাবশেষ রাতেই কিছুটা উদ্ধার করা হয়। সোমবার সকালে বিমানবাহিনী ও সেনা সদস্যরা নৌকা করে পাইলটদের দেহাবশেষ উদ্ধার করছেন বলে ওই এলাকা থেকে…
Read Moreভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেলেন ২৯ পুলিশ সদস্য
ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা রেঞ্জের ২৯ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। রবিবার ঢাকা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় তাদেরকে পুরস্কৃত করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ঢাকা রেঞ্জের অফিসার ও ফোর্সদের মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন চৌকিদারসহ ২৯ জন কর্মকর্তা ও ফোর্সকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন- ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান (শ্রেষ্ঠ পুলিশ সুপার) এবং মাদারীপুর জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবকে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আবু কালাম…
Read Moreআফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১৯
আফগানিস্তানের জালালাবাদ শহরে আত্মঘাতী হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১২ জনই হিন্দু এবং শিখ ধর্মাবলম্বী। আফগান সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেছেন, প্রাদেশিক গভর্ণরের কম্পাউন্ডের কাছে বোমা হামলা চালানো হয়। এ সময় কম্পাউন্ডে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বৈঠক করছিলেন। প্রাদেশিক গভর্ণরও ১৯ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Read More‘কবে ঘরে ফিরবো জানা নেই’
বিরল অসুখে আক্রান্ত হওয়ায় দেশ ছেড়ে লন্ডনে গিয়ে চিকিৎসা নিচ্ছেন ইরফান খান। কবে ফিরবেন দেশে সেটাও জানেন না তিনি। সম্প্রতি সাংবাদিককের এক প্রশ্নের উত্তরে ইরফান বলেন, ‘আমার কোনও ধারণা নেই কবে ফিরব। আর এটা জানতে আমার তাড়াও নেই। ইরফানের ফেরার প্রসঙ্গে কারবাঁর পরিচালক আকর্ষ খুড়ানা বলেন, ইরফানকে ছাড়া ছবির প্রচার করা সত্যি খুব চ্যালেঞ্জিং। কিন্তু, আমরা চেষ্টা করছি নিজেদের সেরাটা দেওয়ার।’ মার্চে ইরফান প্রথম টুইট করে জানিয়েছিলেন যে তিনি নিউরো এন্ডোক্রাইন টিউমারের মতো বিরল রোগে আক্রান্ত। পাশাপাশি ভুল চিকিৎসা হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি।
Read Moreরাশিয়া ও ক্রোয়েশিয়া শেষ আটে
গোলরক্ষক ইগর আকিনফিভ টাইব্রেকে দুটি পেনাল্টি ঠেকিয়ে রাশিয়াকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌছে দিলেন। তাতে কপাল পুড়লো সাবেক চ্যাম্পিয়ন স্পেনের। এ জয়ে রাশিয়া শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পেল ক্রোয়েশিয়াকে। গতকাল রবিবার বিশ্বকাপের শেষ ষোলয় রাশিয়ার মতো ক্রোয়েশিয়াও টাইব্রেকে জিতে শেষ আটে খেলা নিশ্চিত করে। রাশিয়া ও স্পেনের মতো ক্রোয়েশিয়া এবং ডেনমার্কের খেলাটিও নির্ধারিত সময়ে ১-১ ছিল। ক্রোয়েশিয়া দুই গোলরক্ষকের বল ঠেকানোর নৈপুণ্যের মধ্যেও নাটকীয় পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে জয়ী হয়। নিঝনি নোভগোরদে চতুর্থ মিনিটের মধ্যেই হয় গোলদুটি। ম্যাথিয়াস জোরগেনসেনের গোলে ডেনমার্ক এগিয়ে যায়। কিন্তু চতুর্থ মিনিটেই তা শোধ করে দেন মারিও…
Read Moreঋণ ও আমানতে সুদ কমছে আজ থেকে
ব্যাংক খাতে ঋণের সুদহার পহেলা জুলাই থেকে সিঙ্গেল ডিজিটে নামবে বলে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি’র ঘোষণা দিয়েছে। পরে বাংলাদেশ ব্যাংকও ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। তবে ব্যাংক হলিডের কারণে গতকাল রবিবার লেনদেন বন্ধ থাকায় ঋণ ও আমানতে ব্যাংকগুলো আজ সোমবার থেকে নতুন সুদহার কার্যকর করবে। প্রথম পর্যায়ে ব্যাংকগুলো শুধু শিল্প ঋণে ৯ শতাংশ সুদ নেবে। আর তিন মাস মেয়াদি আমানতে সুদ দেবে সর্বোচ্চ ৬ শতাংশ। পর্যায়ক্রমে অন্য সব ক্ষেত্রে সুদহার কমানো হবে বলে জানিয়েছেন ব্যাংকাররা। এদিকে, আজ সোমবার গভর্নর ফজলে কবিরের সঙ্গে ব্যাংকগুলোর এমডিদের একটি পূর্ব নির্ধারিত বৈঠক হওয়ার কথা…
Read More