সরকারি কর্মকর্তারা জনগণের সেবক তাদেরকে স্যার বলতে হবে এমন কোন বাধ্যকতা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার বিকেলে ঢাকার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসময় আরও বলেন,মাঝে মাঝে সরকারী কর্মকর্তাদের নিয়ে কিছু বিছিন্ন ঘটনা ঘটে তবে এসব ঘটনা যেন আর না ঘটে সেদিকে সরকার খেয়াল রাখছে । তিনি আরও বলেন,সরকার সাংবাদিকদের বিরুদ্ধে নয় কিন্তু সরকার অপসাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে । আইন সবসময় নিজস্ব গতিতে চলে জানিয়ে তিনি আরও বলেন,উপজেলায় ইউএনওদের ৩৩ ধারা বাতিল করায় সন্তোষ তিনি।
সভায় বিপিএটিসির রেক্টর মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীসহ আরো অনেকে ।
