৩০ এপ্রিল, ২০২৩ (বিবিনিউজ) : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।এ বছর ১১ টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী সংখ্যা ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।এবছর মোট ১১টি শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৩ হাজার ৮১০টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষা প্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট…
Read MoreMonth: April 2023
ঢাকাসহ ১৩ অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী
২৯ এপ্রিল ২০২৩ (বিবিনিউজ):রাজধানী ঢাকাসহ ১৩ অঞ্চলের ওপর দিয়ে ৬০-৮০ কিলোমিটার বেগে শক্তিশালী কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের সমুদ্র বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।…
Read Moreচট্টগ্রামে টায়ারের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড, ট্রেন চলাচল বন্ধ
২৯ এপ্রিল ২০২৩ (বিবিনিউজ):চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে একটি পরিত্যক্ত টায়ারের গুদামে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। আগুনের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো.আব্দুল হামিদ মিয়া বলেন, দুপুর পৌনে ১টা নাগাদ অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়। সবগুলো ইউনিট ২ ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। টায়ার পোড়া কালো ধোঁয়ায় আশেপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান…
Read Moreপ্রধানমন্ত্রী ওয়াশিংটন পৌঁছেছেন
২৯ এপ্রিল ২০২৩ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আজ ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২৮ এপ্রিল বিকেল ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমেদ কায়কাউস।এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সিনিয়র কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।ওয়াশিংটন ডিসিতে সাত দিনের সফর শেষ করে তিনি যুক্তরাজ্য ও কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে…
Read Moreবায়ুদূষণে ঢাকার অবস্থান সপ্তম
২৭ এপ্রিল, ২০২৩ (বিবিনিউজ) :ঈদের সরকারি ছুটি শেষ হয়েছে গত সোমবার। এরপর ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। নগরীর পরিচিত দৃশ্য এখনো পুরোপুরি ফিরে আসেনি। নগরীতে মানুষের উপস্থিতি কম। আবার রাস্তাঘাটে যানবাহনও অপেক্ষাকৃত কম। তবে দিন যত যাচ্ছে, নগরীর বায়ুদূষণ তত বাড়ছে। আজ বৃহস্পতিবার বায়ুদূষণে ঢাকার অবস্থান হয়েছে সপ্তম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আজ বেলা ১১টায় ঢাকার স্কোর ১৩০। এ বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আজ একিউআই ইনডেক্সে সবার ওপরে থাকা ভারতের নয়াদিল্লি, স্কোর ১৭২। দ্বিতীয় অবস্থানে আছে ইরাকের বাগদাদ, স্কোর ১৬২। তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে নেপালের কাঠমান্ডু…
Read Moreবঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
২৬ এপ্রিল, ২০২৩ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপ্রধান পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে পদ্মা সেতু হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় যান।বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর জাতির পিতার সমাধিতে রাষ্ট্রীয়ভাবে এটাই তাঁর প্রথম শ্রদ্ধা নিবেদন।এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগল করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সেখানে কবর জিয়ারত, দোয়া এবং মোনাজাতে অংশ নেন।মোনাজাতে বঙ্গবন্ধুসহ…
Read Moreপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপানে লাল গালিচা সংবর্ধনা
২৫ এপ্রিল, ২০২৩ (বিবিনিউজ) :জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিওতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বিকেলে টোকিও পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চাটার্ড ফ্লাইট (বিজি১৪০৩) মঙ্গলবার জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই সানসুকে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে জাপান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফরের প্রথম পর্যায়ে টোকিও’র…
Read Moreবঙ্গভবনের বাসিন্দা হলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
২৫ এপ্রিল, ২০২৩ (বিবিনিউজ) : বঙ্গভবনের বাসিন্দা হলেন সদ্য শপথ নেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।তিনি সোমবার অফিস করেছেন এবং কয়েকটি ফাইলেও স্বাক্ষর করেছেন।মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বাংলাদেশের ইতিহাসে ২২তম রাষ্ট্রপতি। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।সোমবার সকালে বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের পরে রাষ্ট্রপতি তাঁর গুলশানের বাসভবনে যান। এদিকে বেলা পৌনে দুটোয় বিদায় সংবর্ধনার পরে আবদুল হামিদও তাঁর নিকুঞ্জ বাসভবনে চলে যান।পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং পুত্র আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গুলশানের বাসা থেকে মটরগাড়ি শোভাযাত্রা সহকারে আজ রাত ৮টা ৫০ মিনিটে বঙ্গভবনে আসেন।রাষ্ট্রপ্রধান…
Read Moreবৃহস্পতিবার ঘটবে বিরল হাইব্রিড সূর্যগ্রহণ
১৮ এপ্রিল ২০২৩ (বিবিনিউজ) :মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী। ওই বিরল সূর্যগ্রহণের নাম হাইব্রিড সূর্যগ্রহণ বলে জানিয়েছে সংস্থাটি। এর বিশেষত্ব হলো, সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া ছোট হবে। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যাবে চারপাশ থেকে। মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে লাগবে খানিকটা সোনার আংটির মতো। এই দৃশ্যকেই বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা। এর আগে, এমন গ্রহণ দেখা গিয়েছিল ২০১৩ সালে।…
Read Moreবঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
১৮ এপ্রিল ২০২৩ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের দোকানের শ্রমিক, ব্যবসায়ী ও মালিকদের জন্য ঈদ উপহার হিসেবে নয় কোটি টাকা বরাদ্দ করেছেন।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া জানান, ক্ষতিগ্রস্তদের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ কথা জানা গেছে।
Read More