আইপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব আল হাসান

৪ এপ্রিল ২০২৩ (বিবিনিউজ) : আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ততা এবং ব্যক্তিগত কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।ভারতীয় একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয় নিয়ে গত রোববার কোলকাতা নাইট রাইডার্সকে জানিয়েছে সাকিব। আইপিএল থেকে অনুমোদন পেলেই তার বদলি হিসেবে কাউকে নেয়ার প্রক্রিয়া শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি।মিডিয়া রিপোর্ট অনুসারে, এই সময় বাংলাদেশের হয়ে ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত’ কারনে আইপিএলে না খেলার সিদ্বান্তের কথা কেকেআরকে জানিয়েছে সাকিব।সাকিবের সাথে কেকেআরে আছেন লিটন দাস। দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে বাংলাদেশের অন্য খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে। বিসিবির লাল বলের চুক্তিতে না…

Read More

আঞ্চলিক সড়কেও টোল আদায় করা হবে: প্রধানমন্ত্রী

৪ এপ্রিল ২০২৩(বিবিনিউজ):জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আঞ্চলিক সড়কে টোল আদায় করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারসহ কমিশনের সচিবরা।পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আঞ্চলিক মহাসড়কে টোল আদায় করতে বলেছেন। এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছেন তিনি। পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার বলেন, মুখ্য সচিব…

Read More

আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড

৪ এপ্রিল ২০২৩(বিবিনিউজ): ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট। পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটের সব দোকান। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর থেকে প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর চাঞ্চল্যের সৃষ্টি করে। সকাল থেকে টেলিভিশনগুলোতে লাইভ খবর প্রচারিত হয়। অনলাইন গণমাধ্যমগুলোতেও টানা সংবাদ প্রচার হয়। আন্তর্জাতিক গণমাধ্যমেও বঙ্গবাজারে আগুনের খবর গুরুত্বের সঙ্গে প্রচার হয়। রয়টার্স, এপি, আলজাজিরা, দ্য গার্ডিয়ান ও সিজিটিএন, ডেকান হেরাল্ড, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ,…

Read More

সাভারে ভন্ড তান্ত্রিক গুরু মা গ্রেফতার

৪ এপ্রিল ২০২৩(বিবিনিউজ): জনৈক প্রভাত চন্দ্র বিশ্বাস, একজন সাধারণ ব্যক্তি, বহুদিন যাবত তাহার পরিবারে কলহ চলে আসতেছিল, তিনি গত ১০/১০/২০২২ ইং তারিখ মহাখালী বাজার মোড়ে ওয়ালে একটি বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে লেখা ছিলো “এখানে সকল সমস্যার সমাধান করা হয়”,নিচে একটি নাম্বার দেয়া ছিলো। জনৈক প্রভাত উক্ত নাম্বারে ফোন দিয়ে তাহার সকল সমস্যা বললে ফোনের অপর পাশে থাকা ব্যক্তি তাহাকে আশ্বস্ত করে যে উক্ত ব্যক্তি একজন তান্ত্রিক, তিনি সাভারের অমরপুরে থাকে এবং তিনি বহুদিন যাবত এমন সমস্যার সমাধান করে এসেছেন। কিন্তু উক্ত সমস্যা সমাধান করতে হলে তাহাকে (প্রভাত) টাকা খরচ করতে…

Read More