বায়ুদূষণে ঢাকার অবস্থান সপ্তম

২৭ এপ্রিল, ২০২৩ (বিবিনিউজ) :ঈদের সরকারি ছুটি শেষ হয়েছে গত সোমবার। এরপর ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। নগরীর পরিচিত দৃশ্য এখনো পুরোপুরি ফিরে আসেনি। নগরীতে মানুষের উপস্থিতি কম। আবার রাস্তাঘাটে যানবাহনও অপেক্ষাকৃত কম। তবে দিন যত যাচ্ছে, নগরীর বায়ুদূষণ তত বাড়ছে। আজ বৃহস্পতিবার বায়ুদূষণে ঢাকার অবস্থান হয়েছে সপ্তম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আজ বেলা ১১টায় ঢাকার স্কোর ১৩০। এ বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আজ একিউআই ইনডেক্সে সবার ওপরে থাকা ভারতের নয়াদিল্লি, স্কোর ১৭২। দ্বিতীয় অবস্থানে আছে ইরাকের বাগদাদ, স্কোর ১৬২। তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে নেপালের কাঠমান্ডু…

Read More