বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

২৬ এপ্রিল, ২০২৩ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপ্রধান পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে পদ্মা সেতু হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় যান।বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর জাতির পিতার সমাধিতে রাষ্ট্রীয়ভাবে এটাই তাঁর প্রথম শ্রদ্ধা নিবেদন।এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগল করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সেখানে কবর জিয়ারত, দোয়া এবং মোনাজাতে অংশ নেন।মোনাজাতে বঙ্গবন্ধুসহ…

Read More