তীব্র তাপপ্রবাহের শঙ্কা

১১ এপ্রিল, ২০২৩(বিবিনিউজ):গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ঢাকাসহ সারাদেশেই মানুষ গরমে কষ্ট পাচ্ছেন। আগামী কয়েকদিনে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা। আগামী ১০ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনাও দেখছেন না তারা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২০ এপ্রিলের পর বৃষ্টি হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সোমবার তাপপ্রবাহের আওতা আরও বেড়েছে। রবিবার দেশের পাঁচ বিভাগ ও এক জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। সোমবার পাঁচ বিভাগ ও চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে…

Read More