রেমিট্যান্স পাঠাতে নিরুৎসাহিত করে সংকট সৃষ্টি করতে চায় বিএনপি: সেতুমন্ত্রী

৩০ মে, ২০২৩(বিবিনিউজ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। বিএনপি সেই রাজনৈতিক দল, যারা বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যারা সরকারের বিরোধিতা করতে গিয়ে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে নিরুৎসাহিত করে দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে চায়। কাজেই রেমিট্যান্স বৃদ্ধির সুখবরে বিএনপি নেতারা খুশি নন।’ আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি পাওয়া সম্পর্কে মির্জা ফখরুলের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। যারা কেবল দেশ ও জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরজি নিয়ে…

Read More

সাভারে ছিনতাই হওয়া ২৫ লক্ষ টাকার মধ্যে ১১ লক্ষ টাকা উদ্ধার ,গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার,২৮ মে, ২০২৩, (বিবিনিউজ ):সাভারে প্রকাশ্যে ছিনতাই হওয়া ২৫ লক্ষ টাকার মধ্যে ১১ লক্ষ টাকা ২১ দিন পরে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন। পুলিশ সুপার বলেন,চলতি মাসের ৭ তারিখে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল থেকে ইসলামি ব্যাংক এজেন্টেস ব্যাংকিং শাখার প্রায় ২৫ লক্ষ টাকা ছিনতাই করেন একদল ছিনতাইকারী। এসময় টাকা ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকারীরা দ্রুত গতিতে প্রাইভেট কারে করে পালিয়ে যায়। পরে ইসলামি ব্যাংক এজেন্টেস ব্যাংকিং শাখা…

Read More

ডিবি উত্তর ঢাকা জেলা কর্তৃক ৬,২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১

২৫ মে, ২০২৩, (বিবিনিউজ ): ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)মোঃসহিদুল ইসলাম পিপিএম এর একটি চৌকষ টিম ২৪/০৫/২০২৩ ইং তারিখ ১৮.২০ ঘটিকায় আশুলিয়া থানাধীন পানধোয়া বাজার এলাকা হইতে আসামী ১। সোহেল জোতি চাকমা (৪০), পিতা-চন্দাক লাল চাকমা, মাতা-বিজয় লক্ষী চাকমা, সাং-নুনছড়ি ভিপি পাড়া, ৩৩ নং নুনছড়ি, থানা-দিঘীনালা, জেলা-খাগড়াছড়ি, এ/পি সাং-প্রফেসরস টাওয়ার, আমবাগান, (জাঃবিঃ) সেনওয়ালীয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৬,২০০ (ছয় হাজার…

Read More

চলছে গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ, দীর্ঘ হচ্ছে ভোটারদের লাইন

২৫ মে, ২০২৩, (বিবিনিউজ ):গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু চলছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের লাইন দীর্ঘ হতে শুরু করেছে। শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯ টায় নিজ বাড়ির পাশে টঙ্গী দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. মো. আজমত উল্লা খান। এ সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন।এরপর সকাল সাড়ে নয়টায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল কেন্দ্রে ভোট…

Read More

সাভারে গার্মেন্টস কারখানার ভিতরে জাল টাকা তৈরি সন্ধান ,মালিকসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, (বিবিনিউজ ) :সাভারে গার্মেন্টস কারখানার ভিতরে জাল টাকা তৈরি করার কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এঘটনায় জাল টাকা তৈরির মুল মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে ওই জাল টাকা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশ বলছে,সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকায় সাখাওয়াত হোসেন নামের এক গার্মেন্টস মালিক তার কারখানায় দীর্ঘদিন ধরে বিভিন্ন পোশাক উৎপাদন করে আসছিলো। পরে অল্প দিনে বড় লোক হওয়ার স্বপ্ন নিয়ে তিনি কারখানার ভিতরে একটি জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলেন। পরে সেই কারখানায় দীর্ঘদিন ধরে তিনি জাল টাকা তৈরি করে বাজারে ছাড় ছিলেন।…

Read More

দোহার উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

২২ মে, ২০২৩ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ বিকেলে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমজানান, শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ বিকেল ৩টা ১৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, চীফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব, সেনা, বিমান…

Read More

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল

২২ মে, ২০২৩ (বিবিনিউজ ):সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকার সাভারেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২২ মে) বিকেলে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেয়া দলীয় নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন। প্রতিবাদ সমাবেশ সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের…

Read More

৪১৯ জন হজযাত্রী নিয়ে রবিবার প্রথম হজ ফ্লাইট

২০ মে, ২০২৩ (বিবিনিউজ ):প্রথম হজ ফ্লাইট ৪১৯ হজযাত্রী নিয়ে রবিবার ভোর ৩.২০ টায় সৌদি আরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।বিমানের মুখপাত্র তাহেরা খন্দকার বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রবিবার ভোর ৩.২০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট পরিচালনা করবে।’এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা এলাকার হাজী অফিসে হজ কর্মসূচি-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। কোভিড-১৯ বিধিনিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ছিল…

Read More

প্রধানমন্ত্রীকে সমুদ্র বন্দর ও অবকাঠামোতে অব্যাহত সহযোগিতার আশ্বাস ইউএই রাষ্ট্রদূতের

১৭ মে ২০২৩ (বিবিনিউজ): সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নতুন রাষ্ট্রদূত আলী আব্দুল্লাহ খাসেফ আল হামুদি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে বাংলাদেশের অবকাঠামো ও সমুদ্র বন্দরের উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে উদ্ধৃতি করে জানান, ‘পারস্পরিক স্বার্থে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অবকাঠামো এবং সমুদ্র বন্দরের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।’চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেন, বিশেষ করে চট্টগ্রাম বন্দর উন্নয়ন সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ইতিমধ্যে একটি জি টু জি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।তারা বলেন, সংযুক্ত আরব আমিরাত চট্টগ্রাম…

Read More

স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে

স্টাফ রিপোর্টার,১৬ মে, ২০২৩ (বিবিনিউজ ): ঘূর্ণিঝড় মোখা’র কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।আজ ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার মো: আবুল বাশার স্বাক্ষরিত আন্ত: শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।‘মোখা’র কারণে ১৪ ও ১৫ মে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

Read More