স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে

স্টাফ রিপোর্টার,১৬ মে, ২০২৩ (বিবিনিউজ ): ঘূর্ণিঝড় মোখা’র কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।আজ ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার মো: আবুল বাশার স্বাক্ষরিত আন্ত: শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।‘মোখা’র কারণে ১৪ ও ১৫ মে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

Read More

আশুলিয়ায় শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতনের দাবীতে প্রেসক্লাবের সামনে প্রতীকি অনশন ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১৬ মে, ২০২৩ (বিবিনিউজ ): আশুলিয়ার বলিভদ্র বাজারে অবস্থিত অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন কারখানা “এল কে কটন এন্ড স্পিনিং মিলস লি:”-কোনপ্রকার নোটিশ প্রদান না করে বিগত ১৫/০৫/২৩ইং তারিখে বন্ধ করে দেয়। শ্রমিকরা প্রতি দিনের ন্যায় গতকাল কারখানায় কাজে যোগদান করতে গেলে কারখানা তালাবদ্ধ দেখতে পায়। সেখানে কারখানা বন্ধের কোন নোটিশও ছিল না। শ্রমিকরা অভিযোগ করে বলেন বিগত ১ মাস যাবত কারখানার ম্যানেজমেন্ট কারখানা বন্ধ করে দেওয়ার কথা মৌখিকভাবে শ্রমিকদের জানিয়েছেন। কিন্তু শ্রমিকরা মালিকের লিখিত নোটিশ দেখতে চাইলে তারা তা দেয় নাই। তাই ইতিপূর্বেই বিষয়টি লিখিতভাবে কলকারখানা ও প্রতিষ্ঠান…

Read More

শহীদ মিনারে চিত্রনায়ক ফারুকের মরদেহ

১৬ মে, ২০২৩ (বিবিনিউজ ):সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টায় মরদেহ নেয়া হবে এফডিসিতে। পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে নায়ক ফারুককে সমাহিত করা হবে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে। পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। এর আগে, মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইট সিঙ্গাপুর থেকে ফারুকের মরদেহ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ…

Read More