স্টাফ রিপোর্টার,২৮ মে, ২০২৩, (বিবিনিউজ ):সাভারে প্রকাশ্যে ছিনতাই হওয়া ২৫ লক্ষ টাকার মধ্যে ১১ লক্ষ টাকা ২১ দিন পরে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন। পুলিশ সুপার বলেন,চলতি মাসের ৭ তারিখে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল থেকে ইসলামি ব্যাংক এজেন্টেস ব্যাংকিং শাখার প্রায় ২৫ লক্ষ টাকা ছিনতাই করেন একদল ছিনতাইকারী। এসময় টাকা ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকারীরা দ্রুত গতিতে প্রাইভেট কারে করে পালিয়ে যায়। পরে ইসলামি ব্যাংক এজেন্টেস ব্যাংকিং শাখা…
Read More