শেখ এ কে আজাদ,৩ মে, ২০২৩ (বিবিনিউজ ): “ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল” এই শ্লোগানকে সামনে রেখে সাভারে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক “মত বিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুই মে ঢাকার অদূরে সাভারের আলমনগরের সুগন্ধা হাউজিংয়ে উপজেলা সেটেলমেন্ট অফিস সাভার শাখার আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাভারের সহকারী সেটেলমেন্ট অফিসার সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে ও পেশকার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপ-সচিব মো. আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।…
Read MoreDay: May 3, 2023
সাভারে ডিস ব্যবসাকে কেন্দ্র করে দূর্বৃত্তদের হামলায় আহত ৩, প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট
স্টাফ রিপোর্টার,৩ মে, ২০২৩ (বিবিনিউজ ): সাভারের বলিয়াপুর এলাকায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে হামলা আহত ৩ জন, ডিসের সংযোগ ক্যাবল তার,মূল্যবান মেশিনসহ স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। দূর্বৃত্তদের ৪ জনের নামে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানালেন ভুক্তভোগি ডিস ব্যবসায়ী মুহাম্মদ জহিরুল ইসলাম (৫৫)।সাভারের বলিয়াপুর এলাকায় ডিস ব্যবসায়ী মুহাম্মদ জহিরুল ইসলাম জানান তিনি দীর্ঘদিন যাবৎ নিজ এলাকায় সরকারী অনুমোদন বৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করে আসছে।সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার প্রধান আসামী তাজুল ইসলাম তার এলাকা বনগাঁও ইউনিয়নের বলিয়াপুরে প্রভাব বিস্তার করে তার সংযোগের ক্যাবল তার,মেশিন…
Read Moreদিনাজপুরের পার্বতীপুরে ট্রাক চাপায় প্রাণ গেল খালু , ভাগিনার
৩ মে, ২০২৩ (বিবিনিউজ): ৩ মে বুধবার সকাল ৯ টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পার্বতীপুর পৌর শহরের ধুপি পাড়া এলাকার মৃত সুলতান এর ছেলে আবুল কালাম (৫৫) ও একই এলাকার আব্দুর মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)। তারা সম্পর্কে খালু ভাগিনা। এলাকাবাসী জানান, পার্বতীপুর থেকে ভ্যানে করে খালু ও ভাগিনা ভবানীপুর যাচ্ছিল পথে পার্বতীপুর চান্দাপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন ভ্যান চালককে আহত অবস্থায় পার্বতীপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পার্বতীপুর…
Read More