৩ মে, ২০২৩ (বিবিনিউজ): ৩ মে বুধবার সকাল ৯ টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পার্বতীপুর পৌর শহরের ধুপি পাড়া এলাকার মৃত সুলতান এর ছেলে আবুল কালাম (৫৫) ও একই এলাকার আব্দুর মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)। তারা সম্পর্কে খালু ভাগিনা।
এলাকাবাসী জানান, পার্বতীপুর থেকে ভ্যানে করে খালু ও ভাগিনা ভবানীপুর যাচ্ছিল পথে পার্বতীপুর চান্দাপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন ভ্যান চালককে আহত অবস্থায় পার্বতীপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পার্বতীপুর ওসি আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সড়ক দুর্ঘটনায় নিহতদের মরা দেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে ঘাতক ও চালককে আটক করা হয়েছে অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
