ডিবি উত্তর ঢাকা জেলা কর্তৃক ৬,২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১


২৫ মে, ২০২৩, (বিবিনিউজ ): ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)মোঃসহিদুল ইসলাম পিপিএম এর একটি চৌকষ টিম ২৪/০৫/২০২৩ ইং তারিখ ১৮.২০ ঘটিকায় আশুলিয়া থানাধীন পানধোয়া বাজার এলাকা হইতে আসামী ১। সোহেল জোতি চাকমা (৪০), পিতা-চন্দাক লাল চাকমা, মাতা-বিজয় লক্ষী চাকমা, সাং-নুনছড়ি ভিপি পাড়া, ৩৩ নং নুনছড়ি, থানা-দিঘীনালা, জেলা-খাগড়াছড়ি, এ/পি সাং-প্রফেসরস টাওয়ার, আমবাগান, (জাঃবিঃ) সেনওয়ালীয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৬,২০০ (ছয় হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন। উক্ত আসামীকে ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে বিভিন্ন জেলা হইতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া আসিতেছে।

উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Related posts

Leave a Comment