স্টাফ রিপোর্টার,১৮ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): সাভারে চলন্ত যাত্রীবাহী বাস থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউনে মৌমিতা বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গত ৩ মাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন পর্যন্ত এলাকায় যাত্রীবাহি চলন্তবাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল চক্রটি। এসব ঘটনা বন্ধে ব্যাংক টাউন এলাকায় চেক পোষ্ট কার্যক্রম শুরু করা হয়। সেই চেকপোস্টে রাজধানী ঢাকাগামী মৌমিতা পরিবহনে তল্লাশি করার সময় যাত্রীবেশে থাকা ৩ ছিনতাইকারীকে সুইচ গিয়ার চাকুসহ আটক করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আদালতে পাঠানো হবে। পুলিশের ধারনা, যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা বাসে উঠেছিল।
সাভারে চলন্ত যাত্রীবাহী বাস থেকে ৩ ছিনতাইকারী গ্রেফতার
