জাতীয় সনদ জনগণের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবে: আলী রীয়াজ

১৫ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): জাতীয় সনদ জনগণের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবে বলে উল্লেখ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সময় আমরা টেবিলের দু’প্রান্তে বসলেও আমরা দুই পক্ষ নই৷ আমরা এক পক্ষ, আমাদের লক্ষ্য এক৷ আমরা রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করে একটি জাতীয় সনদ তৈরি করতে সকলেই চেষ্টা করছি। আজ ঢাকায় সংসদ ভবনের এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (বাংলাদেশ)- এনডিএম এর আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন বলে জাতীয় ঐকমত্য কমিশন প্রকাশিত এক…

Read More

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় তিন পুলিশ কারাগারে

১৫ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): জুলাই আগস্টে ছাত্র- জনতার আন্দোলনকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। যে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন। প্রসিকিউশনের আবেদনে গত ৮ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল আজ ১৫ এপ্রিল ট্র্যাইব্যুনালে…

Read More