১২ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত কর্মসূচি ‘মার্চ ফর গাজা’ শেষ হয়েছে। আজ শনিবার বেলা তিনটার কিছু পরে এই গণজমায়েত শুরু হয়। বিকেল চারটার কিছু পরে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। গণজমায়েতে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। সেখানে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন উপস্থিত জনতা। মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানানো বিভিন্ন দলের নেতারা উপস্থিত হন। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন ও বক্তব্য দেন। ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),…
Read MoreDay: April 12, 2025
স্বাধীন ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ
১২ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):জাতিসংঘের একাধিক প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য লক্ষ্যে বাংলাদেশ তার অটল সমর্থন অব্যাহত রাখবে। শুক্রবার তুরস্কে ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’ এর ফাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ.এ. খানের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এই আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে দুই উপদেষ্টা সাম্প্রতিক আগ্রাসনে ফিলিস্তিনের জনগণের দুর্দশায় গভীর সহানুভূতি প্রকাশ করেন। তারা রোহিঙ্গা সংকট ও গাজা পরিস্থিতি নিয়ে আইসিসি’র অবস্থানের জন্য সংস্থাটির প্রশংসা…
Read More‘নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ‘ক্রিম আপা’ খ্যাত শারমিন শিলা গ্রেফতার
স্টাফ রিপোর্টার,১২ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):টাকা আয়ের জন্য সন্তানদের ওপর ‘নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে। এবার তাকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার থেকে গ্রেফতার করে ক্রিম আপা’কে আশুলিয়া থানায় নেয়া হয়। বর্তমানে তিনি আশুলিয়া থানায় রয়েছে। আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানান ওসি। এর আগে গত বুধবার (৯ এপ্রিল) আশুলিয়া থানায় মামলাটি করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। মামলা সূত্রে জানা যায়, শারমিন শিলা একজন বিউটিশিয়ান। তিনি…
Read Moreসাভারে আবারও একই দিনে দুটি চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতি,যাত্রীদের মাঝে চরম আতঙ্ক
স্টাফ রিপোর্টার,১২ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):ঢাকার সাভারে একই দিনে দুটি চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় মহাসড়কে চলাচলরত যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনের বেলায় যাত্রীবাহী বাসে উঠতে ভয় পাচ্ছে অনেকে। যাত্রীরা মহাসড়কে পুলিশের টহল জোরদার করার আহবান জানিয়েছেন। চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় বাস যাত্রীরা জানায়,শুক্রবার দুপুর ১২ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহন নামের একটি চলন্ত যাত্রীবাহী বাসে বেশ কয়েকজন ডাকাত ছুরি দিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বত্র কেড়ে নিয়ে যায়। অপরদিকে এর কিছুক্ষণ পরে মহাসড়কের সিএনবির আগে রাজধানী পরিবহনে তিন ডাকাত উঠে ধারালো…
Read More