স্টাফ রিপোর্টার,২৪ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সূত্র জানায়, উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খায়রুল আলম। এসময় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ অনেক দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় দ্বিতীয়বারের…
Read MoreDay: April 24, 2025
এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশীপ
২৪ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):এ বছর জুনে শ্রীলংকায় অনুষ্ঠিত হবার কথা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাকর ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশীপ। কিন্তু সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আজ আকস্মিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ বছর ১৫তম সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজিত হচ্ছে না। টুর্নামেন্টটি তারা আগামী বছর আয়োজনের কথা জানিয়েছে। ভেন্যু এবং স্পন্সরশীপ জটিলতায় বেশ কিছুদিন ধরেই সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সাফ বিশ্বাস করে এই অঞ্চলের ফুটবলের উন্নয়নের জন্য দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সে কারনে সাফ চ্যাম্পিয়নশীপকে আরো নিখুঁতভাবে আয়োজনের…
Read Moreকাতার বিশ্ববিদ্যালয়ে বক্তব্যে শিক্ষার্থীদের ‘তিন-শূন্য মানুষ’ হিসেবে প্রস্তুত করার পরামর্শ প্রধান উপদেষ্টার
২৪ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): তরুণ প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম অভিহিত করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদেরকে কল্পনা করতে, বড় স্বপ্ন দেখতে এবং নিজেদেরকে ‘তিন-শূন্য মানুষ’ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করেছেন। তিনি আজ কাতারের রাজধানী দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্যের পৃথিবী’ শিরোনামে এক অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি যখন কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাই, তখন খুবই স্বস্তি বোধ করি। আমি নিজেকে তরতাজা অনুভব করি। তোমরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। আমি আন্তরিকভাবে তা বিশ্বাস করি। তোমরাই সুপারম্যান আর সুপারওম্যান।’ অধ্যাপক ইউনূস হচ্ছেন ক্ষুদ্রঋণ ও…
Read Moreসাভারের ভয়াবহ রানা প্লাজা ট্রাজেডির এক যুগ পূর্তিতে বিক্ষোভ, মানব বন্ধন ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার,২৪ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): আজ ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর অর্থ্যাৎ এক যুগ পূতি । ১২ বছর উপলক্ষে সকাল থেকে রানা প্লাজার সামনে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেন বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে শ্রমিক সংগঠন গুলো রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের স্বরণ করেন। এসময় রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকরা অংশ গ্রহণ করেন। পরে তারা রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন সরকারের কাছে। সেখানে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন…
Read More