সাভারের ভয়াবহ রানা প্লাজা ট্রাজেডির এক যুগ পূর্তিতে বিক্ষোভ, মানব বন্ধন ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার,২৪ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): আজ ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর অর্থ্যাৎ এক যুগ পূতি । ১২ বছর উপলক্ষে সকাল থেকে রানা প্লাজার সামনে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেন বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে শ্রমিক সংগঠন গুলো রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের স্বরণ করেন। এসময় রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকরা অংশ গ্রহণ করেন। পরে তারা রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন সরকারের কাছে। সেখানে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া শ্রম মন্ত্রনালয়ের সচিব ও প্রশাসনের পক্ষ থেকে সরকারী ভাবেও শ্রদ্ধা জানান।

সকাল থেকে সরকারী এবং বেসরকারী ভাবে রানা প্লাজার সামনে অবস্থিত অস্থায়ী বেদিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসে শ্রদ্ধা নিবেদন শেষে মানব বন্ধন ও সমাবেশ করে বক্তব্য দেন।

ঢাকার সাভারের রানা প্লাজার সামনে অবস্থিত অস্থায়ী বেদিতে এই কর্মসূচি পালন করা হয়। এসময় নিহতদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করা হয়। শ্রমিকদের পরিবার ও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার পাশাপাশি রানা প্লাজার ট্রাজেডির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিতের দাবি জানানো হয়।

১৩ থেকে ২৪ স্মরণ ও সংস্কারে শ্রমিকের বন্দোবস্ত করার লক্ষ্যে আরো যারা শ্রদ্ধা জানান এবং বক্তব্য রাখেন,জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ অনেকেই। তারা শ্রমিকদের দাবী মেনে নেয়ারজন্য বর্তমান সরকারের কাছে দাবী জানান।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘প্রতি বছর এই দিনে আমরা নিহতদের স্বরণে বিভিন্ন কর্মসূচি পালন করি। প্রতি বছরই আমরা বিভিন্ন দাবি তুলে ধরি। দাবিগুলো হচ্ছে, ২৪ এপ্রিলকে জাতীয় ভাবে শ্রমিক শোক দিবস ঘোষণা করা, রানা প্লাজার সামনে স্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করা, রানা প্লাজার জমি অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্থ ও আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং হতাহত শ্রমিকদের এক জীবনের আয়ের সমান প্রত্যেক শ্রমিককে ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ নিশ্চিত করা। আমাদের দীর্ঘদিনের দাবির কোনোটাই বাস্তবায়ন করা হয়নি। এ দাবিগুলো পূরণ করতে হবে।’

উল্লেখ্য,২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধ্বসে নিহত হন অন্তত ১ হাজার ১৩৮ জন, আহত হয় প্রায় ২ হাজার ৫শত জন শ্রমিক।

Related posts

Leave a Comment