৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে ৮০০ থেকে ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, ‘বিশেষ এই তহবিলের অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে এবং শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন জোগান দেওয়া হবে। এই বিষয়ে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে।’ সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ এর স্টার্টআপ কানেক্ট সেশনের আলোচনায় তিনি এসব কথা বলেন। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি বাংলাদেশের দ্রুত…
Read MoreDay: April 7, 2025
সাভারে একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষনা, কারখানার সামনে অবস্থান করছে শ্রমিকরা
স্টাফ রিপোর্টার,৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):কাজের অর্ডার না থাকায় ও নানা সংকটের কথা উল্লেখ করে সাভারে একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ। সকালে কারখানাটির সামনে বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় মালিকপক্ষ। যার ফলে সকালে ঈদের ছুটি শেষে কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। শ্রমিকরা জানায়,সাভারের উলাইল এলাকায় প্রাইড গ্রুপের ফ্যাশন নীট গার্মেন্টেসে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন এক হাজারেরও বেশী শ্রমিক। সম্প্রতি শ্রমিকরা ঈদের ছুটিতে নিজ নিজ গ্রামে যান। পরে আজ ঈদের ছুটি শেষে কারখানায় আসলে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখে সেখানে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের…
Read More